Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Author Profiles

Trainee
আমার নাম পৌষালী পাত্র। সংবাদ মাধ্যম নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেছি। কাজ শুরু করি TV9-এ ইন্টার্নশিপ দিয়ে। তারপর Dailyhunt-এ কাজ করার মাধ্যমে সংবাদ জগতে পা রাখি। এখন আমি Oneindia-তে কর্মরত। আমি সমস্ত ধরণের খবর কভার করি। বেশি পছন্দের রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল বিষয়ক খবর। বাংলার পাশাপাশি ইংরেজি ও হিন্দি লিখতে, বলতে ও পড়তে পারি।
Associate Editor
প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজের অভিজ্ঞতা রয়েছে রীতেশের। অল ইন্ডিয়া রেডিও-তে ইনটার্ন হিসাবে সাংবাদিকতা জীবনের শুরু। এরপর প্রিন্ট মিডিয়ায় বেশ কিছুদিন কাটিয়ে পায়ে-পায়ে ODMPL এ কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। বর্তমানে অ্যাসোসিয়েট এডিটর পদে কর্মরত রীতেশ।
Senior Sub Editor/Senior Reporter
মনোজিৎ মৌলিক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন, জার্নালিজম ও ভিডিওগ্রাফিতে এম.এ. ডিগ্রি পাওয়ার পর ২০০৫ সাল থেকে ইটিভি বাংলায় কপি এডিটর/রিপোর্টার হিসেবে যোগ দেন। আর প্লাস, চ্যানেল টেনের মতো ইলেকট্রনিক মিডিয়া এবং জাগো বাংলা প্রকাশনীর মা মাটি মানুষ পত্রিকায় ৬ বছর সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা প্রিন্ট মিডিয়ায়। বর্তমানে সিনিয়র সাব এডিটর ও সিনিয়র রিপোর্টার হিসেবে ODMPL-এ কর্মরত। তিনি বিসিসিআইয়ের ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ কভার করেছেন। ২০১১ সালের আইসিসি বিশ্বকাপ, ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ, ফিফা যুব বিশ্বকাপ, আইএসএল, আইপিএল, আই লিগ, ডেভিস কাপ, প্রো কবাডি, আইএফএ শিল্ড, এশিয়ান হপম্যান কাপ, এএফসি কাপ, নেহরু কাপ, ডুরান্ড কাপ ইত্যাদি কভার করেছেন। চ্যানেল ১০-এর হয়ে মুম্বইয়ে জঙ্গি হানা নিয়ে স্পেশ্যাল স্টোরি করেছিলেন। বিভিন্ন নির্বাচন সাংবাদিক হিসেবে কভার করেছেন। ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, অভিনেতাদের সাক্ষাৎকার নিয়েছেন। খেলার খবর কভার করার পাশাপাশি রাজ্য, দেশ, বিদেশের সব খবর উপস্থাপিত করে থাকেন।
Freelancer
রাহুল রায় ফ্রিল্যান্স রিপোর্টার হিসাবে ODMPL বেঙ্গলিতে কর্মরত।