প্রেম ভাঙার সাধ্য কারও নেই যদি এঁরা একসঙ্গে জুটি বাঁধেন! জানুন রাশির বিচারে
প্রেম ভাঙার সাধ্য কারোর নেই যদি এঁরা জুটি বাঁধেন! জানুন রাশির বিচারে
নিজের পছন্দের মানুষটির ওপর যদি আস্থা, শ্রদ্ধা আর বিশ্বাস থাকে, তাহলে দুনিয়ার কোনও শক্তিই আপনার সম্পর্ককে ভাঙতে পারবে না। প্রেমে বাঁধা-বিঘ্ন, মনোমালিন্য হতেই পারে, তবে দাম্পত্যের ভিত পোক্ত থাকলে তা কেউ টলাতে পারে না। তবে জ্যোতিষ শাস্ত্রবিদরা বলছেন, এমন একাধিক রাশি রয়েছে যাদের জাতক জাতিকাদের মধ্যে প্রেমের সম্পর্কও কেউ চাইলে ভাঙতে পারে না। দেখে নেওয়া যাক এমন কয়েকটি জুটিকে।

মেষ ও তুলা
মেষ রাশি ও তুলা রাশির মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হয়। দুটি ভিন রাশির মধ্যে একে অপরের দুর্বলতা পূরণ করার ক্ষমতা থাকে। ফলে এঁদের প্রেম কেউ ভাঙতে পারনা সহজে। তুলা একদিকে একটু ছটফটে ধরনের, অন্যদিকে মেষ ধীরস্থির ধরনের।

বৃষ ও কর্কট
শারীরিক ও মানসিকভাবে এই দুটি রাশি একে অপরের প্রতি চূড়ান্ত পরিমাণে আকৃষ্ট হয়। একে অন্যকে খুব ভালো বুঝতে পারেন এই দুই রাশির জাতকরা। ফলে এঁদের জুটি খুবই ভালো জমে!

মেষ ও কুম্ভ
মেষ আর কুম্ভ রাশির জাতকরা যখনই জুটি বাঁধেন তখনই তা অন্য়মাত্রা পায়। এঁদের জুটি সাধারণত খুবই আনন্দদায়ক , ও রোমাঞ্চকর প্রেমকে উপভোগ করতে ভালবাসে। এই রাশিদুটি দল বেঁধে কাজ করতে পছন্দ করে। প্রেমে নতুন কিছু করার ভাবনা চিন্তা থাকে এঁদের মধ্যে।

মিথুন ও কুম্ভ
দুটি রাশির জাতকরাই খুব উত্তেজনা মূলক কাজ করতে পছন্দ করেন। দুজনরে মনের মিল হওয়াও সম্ভপর, কারণ দুটি রাশির জাতকরাই চান নতুন কিছু সৃষ্টি করতে। ফলে এঁদের জুটি তুলনাহীন।

কর্কট ও মীন
কর্কট ও মীন, দুটি রাশির জাতকরা সাধারণত নিজেদের বিষয়ে খুবিই গর্বিত হন। ফলে এংরা দুজনে জুটি বাঁধলে একে অপরের বিষয়ে গর্ব অনুভব করেন। দুটি রাশির জাতকরাই ভালোবাসেন খেতে, ফলে খাদ্য়রসিক এই জুটি যতটা না প্রেমে সময় দেন তার বেশি খাওয়া দাওয়াতে সময় দেন।

কন্যা ও বৃষ
এই দুটি রাশির জাতকরা ভীষণ বাস্তববাদী। তাই এঁদের প্রেমে সেভাবে উদ্দামতা না থাকলেও, ভীষণ স্থির পথে এগিয়ে যান এঁরা। এতে অপরের প্রতি সৎ থাকা, প্রেমের প্রথম শর্ত বলে এংরা মনে করেন।

সিংহ ও ধনু
জীবনকে সবরকমভাবে উপভোগ করতে ভালোবাসেন এই দুটি রাশির মানুষই। তাই এঁরা একসাথে জুটি বাঁধলে তার থেকে ভালো কিছু হয় না। এঁরা একে অপরকে উৎসাহ দিয়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন।

মীন ও বৃশ্চিক
এই দুই বিপরীত ধর্মী রাশিও একে অপরের প্রতি প্রচন্ড আসক্ত। সম্পর্কে থেকে একে অপরকে জানবার আগ্রহ এঁদের প্রবল। এঁরা খুবই রোম্যান্টিক জুটি হয়। দু'তরফের মানুষই এই সম্পর্কে বুদ্ধিদীপ্ত হওয়ায়, তা জুটির মানসিকতার ওপর প্রভাব ফেলে।












Click it and Unblock the Notifications