সোনার গয়না পরার কোন নিয়ম পালন করলে বৃহস্পতি তুঙ্গে থাকে! কিছু টিপস শাস্ত্র মতে
সোনার গয়না পরার কোন নিয়ম পালন করলে বৃহস্পতি তুঙ্গে থাকে! কিছু টিপস শাস্ত্র মতে
সোনার ঔজ্জল্যের হাত ধরে ভাগ্যে বৃহস্পতি তুঙ্গে থাকতে পারে বলে মত বহু জ্যোতিষশাস্ত্র বিদের। সোনা যাঁদের অঙ্কে পরার পরই সোনার উজ্জ্বলতা বেড়ে যায়, তাঁদের ক্ষেত্রে এই এই ধাতু বহু প্রতিপত্তি, সম্মান নিয়ে আসে বলেও মত বহু শাস্ত্রজ্ঞের। তবে , সোনার গয়না কেনা বা সোনার গয়না পরার বেশ কয়েকটি নিয়ম রয়েছে। শাস্ত্রজ্ঞরা বলছেন, এই নিয়ম মানলেই জীবনে আসতে পারে সোনার চমক!

সোনা কেনার বিশেষ দিন
সোনার গয়না যদি কিনতে চান, তাহলে বছরের বেশ কয়েকটি বিশেষ দিনে তা কিনতে পারেন। শাস্ত্রজ্ঞদের মতে, মকর সংক্রান্তি, উগাদি, অক্ষয় তৃতীয়া, দুর্গাপুজোর নবমী ও দশমী, ওনম ও ধনতেরসে সোনা কিনলে তা ভাগ্যকে চমক দিতে পারে।

কেন নির্দিষ্ট দিনে সোনা কেনার নিয়ম রয়েছে?
কথিত রয়েছে, লক্ষ্মী চঞ্চলা! তাঁকে ধরে রাখা মানুষের সাধ্য নয়। ঘরে লক্ষ্মীর প্রবেশ মানেই সোনার উজ্জ্বলতা বেড়ে যাওয়া। শাস্ত্র বলছে, সোনা নির্দিষ্ট দিনে পরলে বা কিনে নিলে তার স্থায়িত্ব থাকে। সেই অনুযায়ী, বিশেষ বিশেষ দিনে সোনা পরলে তার সুপ্রভাব বহুদিন পর্যন্ত থাকে।

কোন দিন সোনা পরা শুভ?
শাস্ত্র মতে সপ্তাহে এমন বিশেষ কোনও দিন নেই যে দিন সোনা পরলে তা শুভ ফল দেয়না! তবে বৃহস্পতিবার সোনা কেনা বা পরার পক্ষে ভালো দিন। এই দিনে বিয়ে হওয়ার ভালো দিন বলে মনে করা হয়। আর বিয়ের দিন যদি বৃহস্পতিবার হয়, সেদিন কনে সাজেন বহু গয়না পরে। ফলে এমন দিনটি সোনার হাত ধরে বাড়িকে গৃহলক্ষ্মীর উজ্জ্বলতা বাড়ে বলে মনে করেন কিছু জ্যোতিষবিদ। এছাড়াও সোনার গয়না দিওয়ালি, দুর্গাপুজো, মকর সংক্রান্তি, নববর্ষ, অক্ষয় তৃতীয়ার দিন পরলে তা ভাগ্যের বৃহস্পতি তুঙ্গে রাখে, বলে বহু শাস্ত্রজ্ঞের মত।

কোষ্ঠী বিচার করে সোনার গয়না পরার প্রভাব
কিছু শাস্ত্রজ্ঞের দাবি, কোষ্ঠী বিচার করে সোনার গয়না বেছে নিয়ে পরলে, তার সুদুর প্রসারী প্রভাব আসে। যে সমস্ত জাতক, জাতিকার লগ্ন মেষ, কর্কট, সিংহ, ধনু, তাঁদের জন্য সোনা ধারণ শুভ। জ্যোতিষ মতে যেভাবে কোষ্ঠী বিচার করে রত্ন ধারণ করা হয়, সেভাবেই কোষ্ঠী বিচার করে সোনা ধারণ করা উচিত। লগ্নে বৃষ, মিথুন, কন্যা, কুম্ভ থাকলে সোনা সতর্কভাবে পরা উচিত। অনেক ক্ষেত্রে সোনা পরার ফলে তার উল্টো প্রতিক্রিয়াও হতে পারে বলে মত অনেক জ্যোতিষবিদের।












Click it and Unblock the Notifications