কোন ঘটনা ঘটলে বুঝবেন খারাপ খবর আসতে পারে! জ্যোতিষ মতে কিছু তথ্য

কোন ঘটনা ঘটলে বুঝবেন খারাপ খবর আসতে পারে! জ্যোতিষ মতে কিছু তথ্য

পর পর দুঃসংবাদ আসলেই মনে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। করোনার আবহে কেবল মৃত্যু মিছিলের নারকীয় কাহিনি আর মর্মান্তিক পরিস্থিতির খবর উঠে আসছে। এমন অবস্থায় জ্যোতিষ শাস্ত্র বলছে কয়েকটি সংকেত দেখলেই বুঝে নেওয়া যাবে যে আগামী সময় খারাপ আসতে চলেছে।

 প্রজাপতির রকমফের!

প্রজাপতির রকমফের!

বলা হয়, যদি কালো প্রজাপতি দেখা যায় কোথাও, তাহলে তা খারাপ সংকেত হিসাবে মনে করা হয়। বাগানে অনেক সময়ই বিভিন্ন রঙের প্রজাপতি দেখা যায়, তবে তারমধ্যে কালো প্রজাপতি দুঃসংবাদ নিয়ে আসে।

পোকা মাকড়

পোকা মাকড়

ঘরের ভিতর মথ বা কালো গুবড়ে পোকা উড়লে তা ভালো সংকেত হিসাবে দেখা হয় না। শাস্ত্রজ্ঞরা বলছেন, এই পোকা বাড়িতে থাকার অর্থ কোনও রোগ জ্বালাতে ডেকে আনা।

 নতুন ওপাল পাথর!

নতুন ওপাল পাথর!

ইওরোপের একটা অংশে এখনও বিশ্বাস করা হয়, বাড়িতে নতুন ওপাল পাথর আনলে তা মৃত্যু সংবাদ নিয়ে আসে। ইওরোপের ব্ল্যাক প্লেগ রোগের সঙ্গে এটিকে জড়িয়ে এমন ধ্য়ান ধারণা রয়েছে।

 দরজায় কড়া নাড়া!

দরজায় কড়া নাড়া!

পশ্চিমী মতে মনে করা হয়, দরজায় ৩ বার কেউ টোকা মারলে তা খারাপ খবর আনতে পারে। মনে করা হয়, ৩ বারের দরজা ধাক্কানো বা টোকা মারা দুঃখের খবর আনে।

 গাছের মরে যাওয়া

গাছের মরে যাওয়া

আচমকা বাগানে কোনও গাছের মৃত্যু খারাপ সংকেত বলে মনে করা হয়। এক্ষেত্রে পশ্চিমী মতে , গাছ যদি ঝাউ পাতার হয়, তবে সেই গাছের মৃত্যু পরিবারের সকলের জন্য খুবই দুঃখদায়ক।

 প্যাঁচা

প্যাঁচা

বাড়ির আশপাশে প্যাঁচার ঘোরাফেরা খুবই খারাপ দিক বলে মত শাস্ত্রজ্ঞদের। জ্যোতিষ মতে, ঘরে বা বাড়ির চারপাশে প্যাঁচা ওড়া বা প্যাঁচার ডাক ভালো সংকেত নয়। এতে গৃহস্থে কারোর মৃত্যু সংবাদ আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+