মহা শিবরাত্রির উপোস করে কী খাবেন আর কোন খাবার এড়িয়ে চলবেন, জানেন?

শিবরাত্রি আসতে আর বেশি দিন বাকি নেই। চলতি মাসের ৮ তারিখ পালিত হবে মহা শিবরাত্রি উৎসব। এই বিশেষ দিনের জন্য শিব ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। এই বিশেষ দিন ভোলেবাবার দিন।

এই দিন আপনি যদি উপোস করে শুদ্ধমতে দেবতার শিবের পুজো করেন এবং শিবলিঙ্গে তিন প্রহরে জল ঢালেন তাহলে দেবতার কৃপা আপনার ওপরে লেগে থাবে। আপনার জীবনে সফলতা আসবে। এমনকি আর্থিকদিকে লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। কোনও কাজে পিছিয়ে যাবেন না।

Maha Shivratri

  • পুষ্টি সম্মত খাবার খান

এই শিবরাত্রির দিন উপোস করে তবেই কিন্তু ভোলেবাবার মাথায় জল ঢালতে হবে। এদিন আমিষ খাবার খাওয়া যায় না। নিরামিষ খাবার খেতে হয়। তবে উপোস করলে অল্প অল্প খাবার খাওয়াই ভালো। অল্প খাবার খেলেও পুষ্টি সম্মত খাবার খাবেন। প্রথমবার জল ঢেলে যদি আপনি ফল খেতে পারেন। তারপর সামান্য ফলের রস, বাটার মিল্ক এগুলি কিন্তু অবশ্যই খাবেন। না হলে আপনার শরীরের জলের ঘাটতি দেখা দেবে। এমনকি শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে।

  • কাজুবাদাম, আখরোট খান

ভোলেবাবার মাথায় দ্বিতীয় প্রহরে জল ঢালার পরে আপনি কাজুবাদাম, আখরোট অর্থাৎ ড্রাই ফ্রুটস খাবেন। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। কাজ করার ক্ষমতাও কিন্তু আপনি পাবেন। কখনোই কিন্তু আপনার শক্তি কমবে না।

  • প্রচুর পরিমাণে ফল খাবেন

যখন আপনি শিবরাত্রির উপোস করবেন। সে সময় সব ধরনের ফল খেতে পারেন। কারণ এসময় ফল খেলে আপনার শরীরের ভিটামিন, জল এবং খনিজের ঘাটতি হবে না। যে কারণে আপনার শরীর কিন্তু খারাপ লাগবে না। মাথাব্যথা হবে না।

  • সাবুদানা খাবেন

এমন অনেকেই রয়েছেন, যারা শুধুমাত্র ফল খেতে পারেন না। সারাদিন ফল, মিষ্টির উপর থাকতে পারেন না। তারা কিন্তু সাবুদানা ভিজিয়েও খেতে পারেন। আবার সাবুদানা যদি ভিজিয়ে খেতে না পারেন তাহলে সাবু দিয়ে খিচুড়ি করে খেতে পারেন। এটিতেও কিন্তু প্রচুর পরিমাণে শক্তি থাকে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।

  • ময়দার তৈরি রুটি খেতে পারেন

আবার আপনি ময়দার তৈরি রুটি, পরোটা খেতে পারেন। এটি খেলেও কিন্তু আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকে।

  • খান মাখনা, ক্ষীর

মাখনা খেতে পারেন। সেই সঙ্গে ক্ষীর খেতে পারেন। অল্প পরিমাণে মিষ্টি খেতে পারেন। এগুলি খেলেও কিন্তু পেট আপনার অনেকক্ষন ভর্তি থাকবে।

  • দুগ্ধজাত খাবার খান

যারা মহা শিবরাত্রি উপোস করছেন তারা দুগ্ধ বা দুগ্ধজাত খাবার খাবেন। এতে আপনার শরীর ভালো থাকবে। জলের ঘাটতিও হবে না। যেমন দুধ খেতে পারেন। দই, পনির ইত্যাদি খেতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে।

  • জল খাবেন প্রচুর

যখনই আপনি উপোস করবেন সে সময় প্রচুর পরিমাণে জল খাবেন। সেই সঙ্গে শুকনো ফল খাওয়ার চেষ্টা করবেন, পারলে রসালো ফলও খাবেন।

  • ভাজা খাবার ও আলু খাবেন না

মহাশিবরাত্রির উপোস করার সময় বা যে কোনোও উপোস যখন আপনি করবেন তখন ভাজা খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। কারণ এতে আপনার শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে ওজন বাড়তে পারে। পেট খালি থাকার জন্য আপনার বমি বমি ভাব হতে পারে। বদ হজমের সমস্যা হবে। এই সময়ে আলু কম পরিমাণে খাবেন।

  • চা বা কফি বেশি খাবেন না

প্রচুর পরিমাণে জল খাবেন। জল যদি না খান তাহলে আপনার শরীর জলশূণ্য হয়ে যাবে এবং শরীর খারাপ হবে। মাথা ঘুরবে, পেটে ব্যথা হতে পারে। তবে এই সময়ে চা, কফি বেশি কিন্তু খাবেন না।

  • এড়িয়ে চলুন প্রক্রিয়াজাত খাবার

চলতি বছর যখন মহা শিবরাত্রি উপোস করবেন সেসময় প্যাকেট যা প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন। অন্যান্য অস্বাস্থ্যকর খাবার না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+