• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শিবরাত্রিতে মমতা পেশ করবেন তৃণমূলের ইস্তেহার, 'অভিষ্ট ফল' পেতে জ্যোতিষ মতে এই দিনে কী কী করণীয়

রাত পোহালেই ২০২১ সালের শিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষ্যে দেশের বহু জায়গাতেই বিশেষ পুজো পার্বণের আয়োজন হচ্ছে। এদিকে, ১০ মার্চ হলদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। রাত পোহালেই ১১ মার্চ তিনি পেশ করবেন দলীয় ইস্তেহার। তার আগে দেখা যাক এই ইস্তেহার ঘোষণা ও শিবরাত্রিতে অভিষ্ট ফল পাওয়া সংক্রান্ত কিছু তথ্য।

 শুক্রের পর বৃহস্পতিবার ফের মমতার মাস্টারস্ট্রোকের অপেক্ষা!

শুক্রের পর বৃহস্পতিবার ফের মমতার মাস্টারস্ট্রোকের অপেক্ষা!

এর আগের শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তারপর বুধবার জমা দিলেন মনোনয়ন। কথায় আছে 'মঙ্গলে উষা ,বুধ পা ,যথা ইচ্ছা তথা যা'। সেই কথিত লাইনেই কি মমতা বুধবার মনোনয় দিলেন কি না তা নিয়ে কৌতূহল অনেকের। এদিকে, বৃহস্পতিবার শিবরাত্রির দিন মমতা পেশ করবেন তৃণমূলের ইস্তেহার। এমন দিনে কী কী পালন করলে অভিষ্ট লক্ষ্য ভেদ হয় , দেখা যাক।

কেন শিবরাত্রিতে মমতা ইস্তেহার প্রকাশ করছেন?

কেন শিবরাত্রিতে মমতা ইস্তেহার প্রকাশ করছেন?

শিবরাত্রির দিনকে বাছাইের নেপথ্যে রাজনীতিরদিক থেকে হিন্দু ভোটব্যাঙ্কের একটি প্রসঙ্গ যেমন আছে, তেমনই লক্ষ্মীবার বৃহস্পতিবারে এই ইস্তেহার প্রকাশ শুভদিন বলে পরিণগণিত হতে পারে। এমনই দাবি জ্যোতিষ বিশেষজ্ঞদের।

কী কী থাকতে পারে ইস্তেহারে?

কী কী থাকতে পারে ইস্তেহারে?

গত ১০ বছরে তৃণমূলের সরকার কী কী করছে তার খতিয়ান তো থাকছেই এই ইস্তেহারে। তার সঙ্গে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা বিনামূল্যে দেওয়ার ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়াও বিরোধীদের জবাব দিতে এবারের ইস্তেহারে থাকতে পারে শিল্পের প্রতিশ্রুতি। উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে,বিনামূল্যে রেশন থেকে স্বাস্থ্যসাথী, তৃণমূলের ইস্তেহারে থাকতে চলেছে এই সব প্রকল্পের উল্লেখ।

 শিবরাত্রিতে পালনীয় কোন জিনিস?

শিবরাত্রিতে পালনীয় কোন জিনিস?

জ্যোতিষ মতে বলা হচ্ছে শিবরাত্রির দিনটি অত্যন্ত ভালো দিন যে কোনও শুভ কাজের পক্ষে। আর তার জন্যই এমন দিনে যদি কেউ অন্নদান করেন, তাহলে তা মনের ইচ্ছা পূরণ করতে সমর্থন যেমন হয়, তেমনই এতে কোনওদিনওই অন্নের অভাব হয়না।

উপবাস করে পুজো

উপবাস করে পুজো

শিবরাত্রির দিন সারাদিন অন্নগ্রহণ না করে শিবের মাথায় জল ঢেলে পূজা পার্বণ সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। শিবের মন্ত্র উচ্চারণে বিপদ কাটে বলে তাঁদের বার্তা।

কী কী একেবারেই করণীয় নয়?

কী কী একেবারেই করণীয় নয়?

শিবের পুজোর সময় কোনও মতেই যেন সিঁদুর না দান করা হয়। কোনও মতেই এদিনের রান্নায় রসুন, পেঁয়াজ যেন না ব্যবহার করা হয়। এতে শিবরাত্রিতে অভীষ্ট ফল পাওয়া যায় বলে জানা যায়।

 শিব পুজো ও তুলসী

শিব পুজো ও তুলসী

শিবরাত্রির দিন তুলসী পাতা দিয়ে পুজো দিতে বারণ করছেন জ্যোতিষবিদরা। এমনকি নারকেল দিয়েও যেন শিবের পুজো না দেওয়া হ, তার বার্তা দিয়েছেন তাঁরা।

মনোনয়ন পত্র জমা দিয়ে নির্বাচনী এজেন্টের নাম ঘোষণা, নন্দীগ্রাম কতটা কাছের ফের বুঝিয়ে দিলেন মমতামনোনয়ন পত্র জমা দিয়ে নির্বাচনী এজেন্টের নাম ঘোষণা, নন্দীগ্রাম কতটা কাছের ফের বুঝিয়ে দিলেন মমতা

English summary
West Bengal Assembly election astrology,Mamata to announce menifesto on Shivratri, know does and don'ts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X