মমতার 'স্বাস্থ্যসাথী' একাই কি তৃণমূলকে 'ম্যাজিক ফিগার' এনে দেবে! জ্যোতিষ গণনা একনজরে

মমতার 'স্বাস্থ্যসাথী'ই কি তৃণমূলকে ম্যাজিক ফিগার এনে দেবে! জ্যোতিষ গণনা একনজরে

বাংলার ভোটের রণদামামা বাজতেই বিভিন্ন সংস্থার ওপিনিয়ন পোল সামনে আসতে শুরু করেছে। তার হাত ধরেই জল্পনা রয়েছে যে এই ভোটে কোন দল কত আসন দখলে রাখতে পারবে! ওপিনিয়ন পোলের পাশাপাশি জ্যোতিষ শিবিরেও বিভিন্ন গণনায় এই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ঘিরে নানান তত্ত্ব উঠছে। ২০৯৪ আসনের এই ভোটে ম্যাজিক ফিগার ১৪৮ । সেই জায়গা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কতটা সফল হবে, তা বেশ কয়েকটি ফ্যাক্টররে ওপর নির্ভর করছে বলে দাবি জ্যোতিষবিদদের। একনজরে দেখা যাক,তাঁদের গণনা কী বলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও ২০২১ সাল

মমতা বন্দ্যোপাধ্যায় ও ২০২১ সাল

যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ ৫ জানুয়ারি, তাই তাঁর জন্ম সংখ্যা ৫ ধরে নিয়ে সংখ্যাতত্ত্ব অনুযায়ী একাধিক বিষয় উঠে আসছে। ২০২১ সাল ৫ সংখ্যায় জন্মগ্রহণকারীদের পক্ষে খুবই ভালো। এই বছর এঁদের জীবনের একটি 'টার্নিং পয়েন্ট' হতে পারে। প্রসঙ্গত, বাংলার তখতে হ্যাট্রিকের দিকে যখন মমতা শিবির তাকিয়ে তখন এই বছর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মূলত, ৫ সংখ্যার জাতকরা ২০২১ সালে বহু বাধা পেরিয়ে কঠিন লড়াই জিতে নিতে পারেন বলে দাবি জ্যোতিষবিদদের।

২০২১ সালের কর্মক্ষেত্র ও ৫ সংখ্যার জন্মগ্রহণকারী

২০২১ সালের কর্মক্ষেত্র ও ৫ সংখ্যার জন্মগ্রহণকারী

সংখ্যাতত্ত্ব বলছে, এই বছর যদি ৫ সংখ্যায় জন্মগ্রহণকারীরে বহু অর্থ ব্যায় করতে পারেন, তাহলে বহু ক্ষেত্রে তাঁরা কাঙ্খিত সাফল্য পেতে পারেন। আচমকা বাইরের কোনও সোর্স থেকে কাজের জায়গায় অযাচিত সাফল্যও পেতে পারেন এঁরা। বহু সমাজ সচেতনতামূলক কাজ এঁদের সুবিধা পাইয়ে দিতে পারে এই বছর।

স্বাস্থ্যসাথীই কি তুরুপের তাস হবে?

স্বাস্থ্যসাথীই কি তুরুপের তাস হবে?

মূলত, শুরুর থেকেই বাংলার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ব্যাপক হইচই পড়েছে। স্বাস্থ্যের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতিধর্ম, লিঙ্গ নির্বিশেষে ৭ কোটি মানুষের কাছে এই স্কিম পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন । যা গত ১ ডিসেম্বর থেকে চালু হয়েছে। সংখ্যাত্তত্ব ও জ্যোতিষবিদরা বলছেন, এই স্কিম দিদির জনপ্রিয়াতা বাড়াতে সাহায্য করবে। তবে কেতুর প্রবেশ শুক্রতে হওয়াতে মমতাকে লড়াইয়ের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। তা করলেই কাজ ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পই তৃণমূলকে ম্যাজিক ফিগার এনে দিতে পারে।

দিদি এক মহীরুহ

দিদি এক মহীরুহ

স্বাক্ষর থেকে ভবিষ্যৎগণনা বিশেষজ্ঞ বিবেক ত্রিপাঠি বলছেন, দিদি কার্যত এক বিশাল মহীরুহ হয়ে এবার সকলকে নিজের ছায়ায় রেখে এগিয়ে যাবেন। মনে করা হচ্ছে, সেই জায়গা থেকে ২০২১ এ দিদির প্রেস্টিজ ফাইটে নন্দীগ্রাম বড় ভূমিকা পালন করতে পারে। জ্যোতিষ বিশেষদের দাবি দিদির সমৃদ্ধি যে আজীবনের সঙ্গী তাও তাঁর স্বাক্ষর প্রমাণ করে। তবে তিনি একা নন, তাঁর হাচত মজবুত করতে একাধিক ফ্যাক্টর সঙ্গে থাকলেই ২০২১ সাল কেল্লাফতে করা সম্ভব তৃণমূলের পক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+