মমতা এবার 'লাকি' দিনেই প্রার্থী তালিকা ঘোষণা করছেন, ভোট-চ্যালেঞ্জ নিয়ে জ্যোতিষ গণনা কী বলছে

মহাশিবরাত্রির দিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নমিনেশন জমা দিতে পারেন বলে খবর। আর তার সঙ্গেই জানা যাচ্ছে যে এই সপ্তাহের শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে চলেছেন তাঁর দলের প্রার্থী তালিকা। দফাওয়াড়ি নয়, একসঙ্গে ঘোষণা হবে তালিকা। ২৯৪ আসনের ফলে সম্পূর্ণ তালিকার দিনটিকে নিয়ে জ্যোতিষ মতে নানা তথ্য উঠছে।

'লাকি' ফ্যাক্টর ও মমতার প্রার্থী তালিকা ঘোষণার দিন

'লাকি' ফ্যাক্টর ও মমতার প্রার্থী তালিকা ঘোষণার দিন

তিনি নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিলেন, সেই জায়গা তাঁর 'লাকি'। আর সেখানেই তিনিই ভোটে লড়তে চান। এরপর দেখা যাচ্ছে চলতি সপ্তাহের শুক্রবার মমতা প্রার্থী তালিকা ঘোষণা করছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 'লাকি' দিন । কারণ গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করেন। দিনটি ছিল ৪ মার্চ।

২০১৬ সালের ফলাফল একনজরে

২০১৬ সালের ফলাফল একনজরে

২০১৬ সালে শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করে বিপুল জয় পেয়েছিলেন মমতা। সেবারর ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস জিতে নেয় ২১১ টি আসন। কংগ্রেসের ঘরে গিয়েছিল ৪৪ টি আসনষ বামেরা পেয়েছেল ৩২ টি আসন। বিজেপি -গোর্খা জনমুক্তি মোর্চার জোট পেয়েছিল ৬ টি আসন। ফলে আশা করা যায় ২০২১ সালেও 'শুক্রবার' মমতাকে নিরাশ করবে না।

৫ তারিখ ও প্রার্থী পদ ঘোষণা

৫ তারিখ ও প্রার্থী পদ ঘোষণা

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। সেই সূত্র ধরে ৫ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ। আর শুক্রবারও পড়ছে ৫ তারিখ। সেই জায়গা থেকে এই ৫ তারিখের গুরুত্ব অপরিসীম। মনে করা হচ্ছে। ৫ সংখ্যায় জন্মগ্রহণকারী মমতার জন্য ৫ মার্চ একটি 'লাকি' দিন হতে পারে।

৫ সংখ্যার জন্মগ্রহণকারীদের কেমন কাটবে ২০২১ ?

৫ সংখ্যার জন্মগ্রহণকারীদের কেমন কাটবে ২০২১ ?

জ্যোতিষ মতে, ৫ সংখ্যায় জন্মগ্রহণকারীরা বহুদিন ধরে যে ভাবনা ভাবছিলেন তা বাস্তবে আসতে চলেছে। ফলে জীবনে একটি বড়সটড় কিছু পেতে পারেন এই সংখ্যার মানুষরা। এঁদের জীবনে, নতুন কোনও অধ্যায় এই বছর আসতে পারে বলে মত জ্যোতিষবিদদের। বহুদিনের পুরনো কোনও বন্ধু যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন,তাঁদের থেকে রেহাই মিলতে পারে এই বছর। তবে সমস্ত ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্তের পথে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+