ধন সম্পত্তি থেকে কর্মক্ষেত্রে পদোন্নতি নিয়ে এই মাসেই জীবন পাল্টে যেতে পারে অনেকের! জ্যোতিষমতে রাশিফল কী বলছে
সামনেই দুর্গাপুজো। তার আগে, সকলের মনেই প্রাণের পুজো ঘিরে কাউন্টডাউন শুরু। করোনার প্রবল দাপটের মাঝেও নতুনত্বের আশায়, ভালো কিছুকে পাওয়ার আশায় বুক বাঁধছেন মানুষ। উমা ঘরে আসছেন। তাই ঘরের মেয়েকে স্বাগত জানাতে বাংলার আনাচ কানাচ আজ দুর্গাপুজোর প্রস্তুতিতে মগ্ন। এমন সময়ে কেনা কাটা থেকে পুজো প্ল্যানিং নিয়ে সকলেই ব্যস্ত, তেমনই কর্মজীবী মানুষ কর্মক্ষেত্রে ভালো কিছু পাওয়ার আশাতেও দিনরাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে,জ্যোতিষ মতে রাশিফল কয়েকটি রাশির জন্য সুখবর নিয়ে এসেছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই মাসে লাভবান হতে চলেছেন। যার ফলে পাল্টে যেতে পারে এঁদের দুনিয়া!

কর্কট
যে কাজ শেষ হওয়ার অপেক্ষায় বহু দিন ধরে প্রতীক্ষা করে গিয়েছেন, সেই কাজ এই মাসে সম্পন্ন হবে। ফলে সামনেই বিশাল পরিমাণ অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ রাশিফল বলছে, আগামী দিনে কর্কট রাশির মানুষ প্রবল হারে আর্থিক উন্নতির মুখ দেখতে পাবেন, সেপ্টেম্বর থেকেই তা শুরু হচ্ছে। এই মাসে কর্কট রাশির জাতক জাতিকারা যেকোনও মাঙ্গলিক কাজ করতে পারবেন বলেও জানানো হচ্ছে।

সিংহ
আপনার ছায়া অনুসরণ করেই আসতে চলেছে কঙ্খিত সাফল্য। বলা হচ্ছে, সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকারা প্রবল আনন্দে থাকবেন। এই মাসে কাঙ্খিত সাফল্য আসতে থাকবে বলেও জানা যায়। তবে পরিশ্রমের পরিমাণ কমালে সাফল্য আসবে না। প্রবল হারে পরিশ্রম করেলই আসবে অর্থ। এই মাসে কোথাও বিনিয়োগ করলে তা লাভদায়ক হতে পারে বলে জানা যায়।

তুলা
তুলা রাশির জাতক জাতিকাদের সময়ও খুব ভালো কাটবে। এই রাশির জাতক জাতিকার যদি কর্মরত হম, তাহলে চাকরি ক্ষেত্রে বিপুল সাফল্য পাবেন। আর ব্যবসা করলে সেখানেও ব্যাপক সাফল্য পেতে পারেন। তবে সাফল্যের গতি ধরে রাখতে অবশ্যই পরিশ্রমকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। মাসের প্রথামার্ধ খুব ভালো কাটতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সমস্যার মান বাড়তে পারে। কথা কাটকাটি বা ঝগড়ার সম্ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন।

ধনু
সেপ্টেম্বরে ধনু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি রীতিমতো ঈর্ষণীয়। এই মাসে যেভাবে ধনু রাশির জাতক জাতিকারা উন্নতির মুখ দেখবেন,তাতে রীতিমতো লাভ পেতে পারেন এঁদের সঙ্গে সম্পর্কিত মানুষরাও। মাসের দ্বিতীয়ার্ধে এঁরা প্রবলভাবে ব্যস্ত হয়ে পড়বেন। এই মাসে এঁরা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও ধনু রাশির জাতক জাতিকারা এই মাস থেকে নতুন কোনও কাজ শুরু করতে পারেন বলেও মনে করছেন অনেকে।

কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। বহু বাধা বিপত্তি কাটিটে সেপ্টেম্বর মাসে কাঙ্খিত সাফল্য পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। এই মাস থেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতিও বেশ মজবুতির দিকে যেতে থাকবে। বহু ধরনের নতুন কাজ এই মাসে শুরু করতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। ফলে ব্যস্ততা বাড়তেই থাকবে।

উদ্বেগ বাড়তে পারে কোন কোন রাশির?
এই মাসে উদ্বেগে থাকতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। এই গোটা মাসই আপনাদের জন্য উত্থান, পতন লেগে থাকবে। বহু ধরনের কাজ হতে হতেও আটকে থাকবে। কর্মক্ষেত্রে বড়ৃসড় সাফল্য আসতে চলেছে। এরই সঙ্গে আয়ের স্রোতও এগিয়ে যাবে। তবে মাসের প্রথমে কিছুটা উদ্বেগ থাকলেও ১৫ সেপ্টেম্বরের পর থেকে উদ্বেগের পরিমাণ কমতে পারে। মীন রাশির ক্ষেত্রে বহু পরিশ্রম ও ছোটাছুটির পর এই রাশির জাতক জাতিকারা সাফল্য পেতে পারেন। সব মিলিয়ে এই মাসে ছোটাছুটি বেশি হবে আর সাফল্য সেই তুলনায় খুবই নগন্য আসবে। তবে কাজের জায়গায় এঁরা আলাদা মাত্রায় সাফল্য পাবেন।আপনাদের শত্রুরও আপনাদের ওপর সেভাবে প্রভাব ফেলতে পারবেন না। তবে যে কাজই করতে যান, সেই কাদেই সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক বহু বাধা এই মাসে আসতে পারে। তার জন্য উদ্বেগ বাড়বে। ফলে মানসিকভাবে নিজেকে শক্ত রাখুন। শত্রুদের তরফে আপনার মানসিক সমস্যা বাড়তে পারে। তবে নিজে যে উদ্যোগ নিয়ে কাজ করছেন তাতে কমতি আসতে দেবেন না। এই উদ্যোগ আর কাজের জন্য প্রবল পরিশ্রম করলে তার ফল আসন্ন সময়ে পেয়ে থাকবেন। ১৫ সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো সময় আপনাদের জন্য আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও সেপ্টেম্বর মাসে আমূল পরিবর্তন আসতে চলেছে। এই মাসে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি পাক্কা! নিজের কাজেও এই সময় প্রবলহারে মন নিবেশ করতে পারবেন। নিজের কাজে বহু মানুষের সাহায্য পাবেন। আর অর্থের আগমন হতে থাকবে। তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এরই মাঝে।


Click it and Unblock the Notifications
