• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাস্তুমতে আলমারিতে টাকা কীভাবে রাখলে বাড়ে অর্থ-সম্পত্তি! মা লক্ষ্মীর কৃপা পেতে কিছু টিপস একনজরে

Google Oneindia Bengali News

বহু পরিশ্রমের পরও যদি টাকার মুখ না দেখা যায়, বা সংসারে আর্থিক কষ্টের রূপ দেখা যায়, তাহলে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। সৎ উপায়ে চেষ্টা করে ঘরে মাসের শেষ হওয়ার আগেই সঞ্চিত অর্থ যদি ফুরিয়ে যায়, তাহলে তা দুর্গতির সামিল। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, এমন সমস্যার সমাধান রয়েছে। বাস্তুশাস্ত্র মতেও রয়েছে সমস্যা সমাধানের বহু উপায়। একনজরে দেখা যাক, কীভাবে অর্থ রাখলে তা দুর্ভোগকে কমিয়ে বাড়িতে আরও সম্পত্তি ও সৌভগ্য আনে, ঘরে আসে মা লক্ষ্মীর কৃপা।

আলমারিতে কীভাবে রাখবেন অর্থ?

আলমারিতে কীভাবে রাখবেন অর্থ?

আলমারিতে যে জায়গায় টাকা রাখেন বা আলমারির লকারে যেখানে টাকা রাখেন সেখানে দুটি কঁচা হলুদের অংশ রেখে দিন। আর তার কাছেই রাখুন নগদ টাকা। বাস্তুশাস্ত্র মতে এতেই ঘুরে যাবে ভাগ্যের চাকা। বলা হচ্ছে এইভাবে টাকা রাখতে তা আর্থিকভাগ্যকে উন্নত করতে যেমন বাধ্য করে। তেমনই ঘরে অর্থ কষ্ট নিয়ে সমস্য়া বা জটিলতা যথেকেও মুক্তি দেয়।

ভল্টে রাখুন এই জিনিসটি

ভল্টে রাখুন এই জিনিসটি

শ্রীযন্ত্র বা কুবের যন্ত্রকে যদি টাকা রাখার জায়গায় রাখা যায়,তাহলেই অর্থ বাড়িতে বাড়তে বাধ্য। এতে ঘরে প্রচুর আর্থিক উন্নতি হয় বলেও দাবি করছেন বহু জ্যোতিষবিদ ও বাস্তুশাস্ত্রবিদ। এছড়াও অশ্বত্থ পাতায় ঘি ও সিঁদুর লাগিয়ে রাখুন। পারলে ওই ভল্টে সঙ্গে রাখুন একটি তামার বাসন।

 সুপুরি

সুপুরি

একটি সুপুরিকে যদি গোটা নিয়ে তার ওপর পৈতে বেঁধে তা দেবদেবীর আরাধনা স্থলে রাখা যায়,তাহলে বহু সমস্যার সমাধান করা সম্ভব হবে। মূলত, ঘরের গৌরী গণেশের মূর্তি বা লক্ষ্মী-গণেশের মূর্তির সামনেও এটি রাখা যায়। পরে অই সুপুরিটি আলমারিতে যেখানে টাকা রাখা হয়, সেখানে রাখা যেতে পারে। এতে গৃহস্থে অর্থ সম্পত্তির পরিমাণ হু হু করে বাড়তে থাকে বলে জানা যায়। মনে করা হয়, এতে বাড়িতে চিরন্তনভাবে লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন।

টাকা রাখার জায়গায় রাখুন এই জিনিসগুলি

টাকা রাখার জায়গায় রাখুন এই জিনিসগুলি

যেখানে টাকা রাখা হয়, সেই ভল্টে ৫ টি ঝিনুক, একটু কেশর রেখে দিলে তা ভালো ফল দিতে পারে। এই সমস্ত কয়টি জিনিসকে একটি হলুদ কাপড়ে মুড়ে তাতে রুপোর কয়েন দিয়ে তা টাকার সঙ্গে রেখে দিন। এই কাপড়ে কিছুটা হলুদ লাগিয়ে রাখুন। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন এতেই ঘুচে যাবে আর্থিক কষ্ট, ঘরে আসবে লক্ষ্মীর কৃপা। এই কাজ প্রতি শুক্রবার করার জন্য বলা হচ্ছে।

English summary
Vastu Tips for More money and Wealth , know where to keep money in Vault
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X