Dhanteras:অর্থ-সমৃদ্ধি বাড়িয়ে নিতে ধনতেরাসের ঘরোয়া বাস্তুটিপস একনজরে

অর্থ-সমৃদ্ধি বাড়িয়ে নিতে ধনতেরাসের ঘরোয়া বাস্তুটিপস একনজরে

কার্তিক মাসের কৃষ্ণপক্ষে তিথিতে ত্রয়োদশীর দিন পালিত হয় ধনতেরাস। মূলত, দীপাবলির আগে এই উৎসব পালিত হয়। দীপাবলির রাতে অন্ধকার মুছে আলোর রোশনাইতে যেমন চারিদিক উজ্জ্বল হয়, তেমনই ধনতেরাসে প্রতিটি দোকানের খরিদারির ভিড় নজর কাড়ে। ২০২১ সালেও আসতে চলেছে ধনতেরাসের খরিদারির সুযোগ। তার আগে দেখে দিতে হবে, এমন দিনে বাস্তু মতে কোন কোন জিনিস পালন করলে ঘরে আসে সুখ শান্তি ও আনন্দ। একনজরে দেখে নেওয়া যাক, ধনতেরাস নিয়ে বাস্তু মতে ঘরোয়া টিপস।

ধনতেরাসের মুহূর্ত

ধনতেরাসের মুহূর্ত

২০২১ সালে ২ রা নভেম্বর মঙ্গলবার শুভ মুহূর্ত রয়েছে ধনতেরাসের। এদিন প্রদোষ কাল শুরু হচ্ছে, ৫ টা ৩৫ মিনিট থেকে ৮ টা ১১ মিনিট পর্যন্ত থাকবে। এরপর বষভ কাল শুরু হবে ৬ টা ১৮ মিনিট থেকে। এরপর তা শেষ হবে ৮ টা ১৪ মিনিটে। ধনতেরাসের পুজোর সময় হল সন্ধ্যে ৬ টা ১৮ মিনিট থেকে ৮ টা ১১ মিনিট পর্যন্ত।

ধনতেরাসে ঘরোয়া বাস্তু টিপস

ধনতেরাসে ঘরোয়া বাস্তু টিপস

ধনতেরাসে বাড়ির উত্তর দিকে বিশেষ কিছু গুরুত্ব থাকে। মনে করা হয়, ঘরে উত্তর দিশা কুবেরের জায়গা। যেহেতেু ধন সম্পত্তির দেবতা কুবের , তা সেই দিকে ধনতেরাসের দিন রাখতে পারেন প্রদীপ। এতে ঘরে আসে সুখ সমৃদ্ধি ও সঙ্গে উজ্জ্বল হয় অর্থভাগ্য।ধনতেরাসের দিন ঘরের উত্তর দিকে বাস্তু মত মেনে রাখুন কলস বা ঘট।

বাড়িতে কল

বাড়িতে কল

বাড়িতে জলের কল যেখানে যেখানে রয়েছে, সেই সমস্ত জায়গায় ভালো করে দেখে নিতে হবে যে, কলগুলি ঠিকঠাক কাজ করছে কি না। কারণ অকারণে যদি জল বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে তা অর্থ সম্পত্তি বেরিয়ে যাওয়ার নামান্তর বলে মনে হয়। এছাড়াও জলের কল থেকে যদি জল টুপটুপ করে পড়ে যায়, তাহলে তা মোটেও শুভ নয়, বলে ধরা হয়। এমন দিনে ঘরে প্রদীপ জ্বালালে তাতে একটি লবঙ্গ ফেলে দিতে বলছেন জ্যোতিষবিদরা। এতে ঘরে আসে সুখ শান্তি।

ধনতেরসে কী কী কিনবেন না!

ধনতেরসে কী কী কিনবেন না!

মূলত, ধনতেরাসে জ্যোতিষমতে বা বাস্তু মতে সাধরাণত বলা হয়ে থাকে, কী কী কিনতে হবে তার টিপস। তবে , বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে এমন দিনে কোন কোন জিনিস কিনলে তা ঘরে অশুভ শক্তিকে নিয়ে আসতে পারে, তা নিয়েও সাবধান থাকতে হবে। কোনও মতই কাঁচি, ছুরির মতো, ধারালো জিনিস কেনাকাটা হলে তা থুবই খারাপ প্রভাব ফেলে দেয় জীবনে। রান্নার ঘরের বাসন কেনাই এই দিনে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এতে অর্থ সম্পত্তি বাড়ে।

কিনুন ঝাঁটা

কিনুন ঝাঁটা

উল্লেখ্য, ঝাঁটাকে মা লক্ষ্মী বলে মনে করা হয়। ফলে ধনতেরাসের এমন দিনে যদি ঝাঁটা কেনা হয়, তাহলে তা ভালো ফল দেয় বলে দাবি বহু জ্যোতিষবিদের। এমনকি এই দিনে সারা বাড়িতে প্রদীপ প্রজ্বলিত করার বার্তাও দেওয়া হচ্ছে। ধনতেরাসের দিন সন্ধ্যার সময়ে ১৩ টি প্রদীপ জ্বালানোর জন্য পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+