ভুলেও করবেন না এই কাজগুলি, বক্রী শনিদেবের ক্রোধের মুখে পড়তে পারেন

মকর রাশিতে শনি বক্রী হয়ে গোচর করছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে যখন শনি বক্রী হয় তথন তার গতি খুবই ধীরে হয়ে যায়। শনির বক্রী হওয়া জ্যোতিষ শাস্ত্রে মোটেও ভালো লক্ষণ নয়। বিশ্বাস করা হয় যে যখন শনি বক্রী হয় তখন ব্যক্তিকে তাঁর কাজ খুব সাবধানে করতে হয়। পৌরাণিক কথা অনুসারে, কর্মফলদাতা শনি বক্রী হলে তার যন্ত্রণা বেড়ে যায়। শনি ১২ জুলাই বক্রী হয়েছিলেন। শনির উল্টো চলন খুব কঠিন বলে মনে হয়। তাই বক্রী অবস্থায় শনি গ্রহ আলাদা আলাদা ফল দেয়।

শনি মার্গী ২০২২

শনি মার্গী ২০২২

পঞ্চাঙ্গ ও জ্যোতিষীদের গণনা অনুযায়ী ২৩ অক্টোবর শনি মার্গী হবে। বিশেষ কথা এই যে শনি মকর রাশিতে মার্গী হবে। শনি এখন বক্রী অবস্থায় রয়েছে আসুন তার ফল সম্পর্কে জেনে নেওয়া যাক।

কুণ্ডলীর এই ঘরে অধিপতি শনিদেব

কুণ্ডলীর এই ঘরে অধিপতি শনিদেব

শনিকে কর্মফলদাতা বলা হয়ে থাকে। শনিদেব পরিশ্রমের কারক। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কুণ্ডলীর দশম ঘরকে কর্মের ঘর বলে মানা হয়ে থাকে। কুণ্ডলীর দশম ঘরের অধিপতি স্বয়ং শনিদেব, কাম কালপুরুষের কুণ্ডলীর এই ঘরের রাশি মকর বলে মনে করা হয়। মকর রাশির অধিপতি শনিদেব।

চাকুরিজীবীদের সাবধান থাকতে হবে

চাকুরিজীবীদের সাবধান থাকতে হবে

শনির বক্রী দশায় চাকুরিজীবীদের এই সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। যাদের মেষ, মিথুন, তুলা, ধনু, মকর ও কুম্ভ রাশি তাদের অফিসে বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। বর্তমানে মিথুন, তুলা রাশির ওপর শনির ধাইয়া, মকর ও কুম্ভ রাশিতে শনির সাড়েসাতি চলছে। এই সময় পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনির উপায়

শনির উপায়

বক্রী হয়ে শনি যাতে অশুভ ফল প্রদান না করে তার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে-

-অফিসে বসের কথা এড়িয়ে চলুন
-নিজের পদ ও অধিকারের ভুল প্রয়োগ করবেন না
-অধীনস্ত সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করুন
-কঠোর পরিশ্রম যাঁরা করছেন তাঁদের সম্মান করুন
-অহংকার না করে অন্যদের সম্মান করুন
-পরনিন্দা এড়িয়ে চলুন
-অলসতা করবেন না
-শনিবারের দিন শনিদেবের পুজো করুন।

বক্রী হওয়ার পর শনি কী ফল দেবে

বক্রী হওয়ার পর শনি কী ফল দেবে

শনি বক্রী হওয়ার পর ব্যক্তির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ব্যক্তি অজ্ঞাত ভয়ের পরিস্থিতিতে থাকে। ব্যক্তি অধিক সন্দেহ করতে শুরু করে দেয়। যার জন্য কাছের সম্পর্কগুলি বিগড়ে যায়। ব্যক্তির মনে স্বার্থ চলে আসে। এইজন্য এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় বের করার প্রচেষ্টা করা দরকার। শনি বক্রী হওয়ার কারণে জাতকদের মধ্যে ভ্রমের সৃষ্টি হয়। ব্যক্তি নিজেই সকলের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে দেয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+