মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিত্বরা পরিশ্রমী ও ভ্রমণবিলাসী হন! আর কী গুণ থাকে এঁদের, জানুন

জন্মমাস দেখে জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে ব্যক্তির স্বভাব চরিত্রের খানিকটা। পছন্দ আর অপছন্দের মানুষ সম্পর্কে জানবার আগ্রহ প্রত্যেকেরই থাকে।

জন্মমাস দেখে জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে ব্যক্তির স্বভাব চরিত্রের খানিকটা। পছন্দ আর অপছন্দের মানুষ সম্পর্কে জানবার আগ্রহ প্রত্যেকেরই থাকে। তবে সেই মানুষটির জন্মমাস জেনে নেওয়া গেল, তাঁর চরিত্র তথা স্বভাবের খানিকটা আঁচ করা যেতে পারে। দেখে নেওয়া যাক , মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের চরিত্রগত কয়েকটি দিক।

এঁরা পরিশ্রমী হন

এঁরা পরিশ্রমী হন

মে মাসে জন্মগ্রহণকারী ব্য়ক্তিরা পরিশ্রমী স্বভাবের হন। কঠোর পরিশ্রম এঁদের কাছে কোনও বড় ঘটনা নয়! নিজের লক্ষ্য পূরণে এঁরা যাবতীয় দায়িত্ব সঙ্গে নিয়ে এগিয়ে চলেন।

আবেগপ্রবণ

আবেগপ্রবণ

মে মাসে জন্মানো ব্যক্তিরা একটুতেই আবেগপ্রবণ হয়ে ওঠেন । বাইরে থেকে এঁদের কঠিন মনে হলেও, ভেতরে এঁরা বেশ আবেগপ্রবণ হন। একটুতেই এঁরা সংবেদনশীলতায় ভরে যান।

রাগ!

রাগ!

মে মাসে জন্মানো ব্যক্তিত্বদের মধ্যে রাগ , অনুযোগ বেশি থাকে। কখন , কোন পরিস্থিতিতে গিয়ে এঁরা রেগে যাবেন , তা কারোরই জানা থাকে না। ফলে এঁদের রাগ অনেক সময়েই এঁদের বিপদে ফেলতে পারে।

বেড়াতে পছন্দ করেন

বেড়াতে পছন্দ করেন

যাঁরা মে মাসে জন্মগ্রহণ করেন, তাঁরা বেড়াতে যেতে বেশ পছন্দ করেন। ক্লান্তি দূর করার একমাত্র উপায়ই হল, এঁদের কাছে বেড়ানো। এঁরা একই জায়গায় থাকতে বেশিদিন পছন্দ করেন না।

খরুচে

খরুচে

মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই খরুচে স্বভাবের হন। এঁদের পক্ষে টাকা সঞ্চয় করা মুশকিলের কাজ। কীভাবে এঁদের হাত থেকে টাকা বেরিয়ে যায়, তা এঁরা নিজেরাও বুঝে উঠতে পারেন না। তবে এঁরা খুবই কঠিন মনস্কতার মানুষ। কোনও বিষয়ে একবার জেদ ধরলে তা সহজে না হওয়া পর্যন্ত হাল ছেড়ে দেন না।

এঁরা খুবই আকর্ষণীয় হন

এঁরা খুবই আকর্ষণীয় হন

যাঁরা মে মাসে জন্মান , তাঁদের চরিত্র খুবই আকর্ষণীয় হয়। এঁরা জানেন কোন পরিস্থিতিতে কীভাবে কোথায় কথা বলতে হয়। কথা বলার ধরণ, আর সুমধুর স্বভাবের দৌলতে এঁরা বহু মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকেন।

এঁরা খোলা মনের মানুষ হন

এঁরা খোলা মনের মানুষ হন

যাঁরা মে মাসে জন্মান তাঁদের সহ্য শক্তি অভাবনীয়! এঁরা যেকোনও পরিস্থিতিতে যাবতীয় দিক সহ্য করে এগিয়ে যেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+