আজ মহা শিবরাত্রি! বিশ্বে শিবলিঙ্গের আবির্ভাব কীভাবে হয়েছিল, কেন পালন করা হয় এই ব্রত,জানেন আপনি
আজ মহা শিবরাত্রি! বিশ্বে শিবলিঙ্গের আবির্ভাব কীভাবে হয়েছিল, কেন পালন করা হয় এই ব্রত,জানেন আপনি
আজ মহা শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়। আজ দেশজুড়ে পালিত হচ্ছে এই বিশেষ উৎসব। কেন ফাল্গুন মাসে এই শিবরাত্রির বিশেষ ব্রত পালিত হয়? সনাতন ধর্মে কিন্তু শিবের প্রতি ভক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে শুধু কিন্তু শিবের পুজো ছাড়াও কিন্তু পার্বতীরও পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে শিব বা পার্বতীর বিয়ে হয়েছিল। আজকের দিনে ভোলেবাবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে আরতির মাধ্যমে শিবের পুজো করা হয়ে থাকে। তিন প্রহের শিবের মাথায় জল ঢাললে বিশেষ উপকার পাওয়া যায়।

কেন আমরা শিবলিঙ্গের পুজো করি
ধর্মীয় শাস্ত্রে বলা আছে এই মহাশিবরাত্রির দিন শিব প্রথমবার শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। ভোলেবাবার আবির্ভাব হয়ে ছিল জ্যোতির্লিঙ্গে। যা আগুনের শিবলিঙ্গের আকারে ছিল। ব্রহ্মাজী শিবলিঙ্গের সন্ধান করার জন্য রাজহাঁসের আকারে শিবলিঙ্গের শীর্ষ অংশ দেখার চেষ্টা করেছিলেন, তবে তিনি কিন্তু তা খুঁজে পাননি। ভগবান বিষ্ণুও বরাহের রূপ ধারণ করে শিবলিঙ্গ খোঁজার চেষ্টা করেছিলেন। তবে শত চেষ্টাতেও তাঁরা ব্যর্থ হন।

দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাব কীভাবে হয়েছিল
মহাশিবরাত্রির দিন দেশজুড়ে ১২টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়েছিল। যার মধ্যে রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, রামনাথ জ্যোতির্লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ এটি কথিত আছে শিব পুরাণে। এগুলির পুজো কিন্তু ভক্তি সহকারে করা হয়ে থাকে।

কী ভাবে মিলন হল শিব পার্বতীর
শিব পুরাণে বলা আছে, শিবকে নিজ স্বামী হিসাবে পাওয়ার জন্য মাতা পার্বতী এক কঠিন তপস্যা করেছিলেন। শিব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পার্বতীকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তাই এই বিশেষ দিনে মহা শিবরাত্রি ব্রত পালন করা হয়। তাই বলা হয় এই বিশেষ দিন শিবের সঙ্গে পার্বতীরও পুজো করা হয়।












Click it and Unblock the Notifications