সম্পত্তি ও সমৃদ্ধি বাড়াতে কোন উপায় অবলম্বন করবেন শ্রাবণ মাসে! কিছু বাস্তু টিপস
সৌভাগ্য আর সমৃদ্ধি পেতে অনেকেই অনেক রকমের উপায় অবলম্বন করে থাকেন। জ্যোতিষবিদরা বলছেন, শ্রাবণ মাস নিজের মনস্কামনা পূরণের একটি ভালো সময়।
সৌভাগ্য আর সমৃদ্ধি পেতে অনেকেই অনেক রকমের উপায় অবলম্বন করে থাকেন। জ্যোতিষবিদরা বলছেন, শ্রাবণ মাস নিজের মনস্কামনা পূরণের একটি ভালো সময়। বাস্তুশাস্ত্রবিদরাও বলছেন, এই মাসে বেশ কয়েকটি উপায় অবলম্বন করলে , তা গৃহস্থে সমৃদ্ধি ডেকে আনে। দেখে নেওয়া যাক এই উপায়গুলি।

তুলসী
এই সময়ে অর্থাৎ শ্রাবণ মাসে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রোপণ করলে তা শুভ ফল দিয়ে থাকে। এতে সমৃদ্ধি যতটা বাড়ে ততটাই গৃহে অবস্থান করে শান্তি।

গৃহস্থে শান্তির জন্য
গৃহস্থে শান্তির জন্য বাড়ির পূর্ব কোণে বেশিক্ষণ সময় কাটান। তাতে বাড়িতে বাড়বে সৌবাগ্য সমৃদ্ধি। বিরাজ করবে শান্তি।

রুদ্রাক্ষ
গোটা শ্রাবণ মাস ধরে রুদ্রাক্ষ সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন অনেক বাস্তুশাস্ত্রবিদরা। বিভিন্ন বাধা বিঘ্ন , তথা সমস্যা থেকে মুক্তি পেতে রুদ্ধাক্ষ সঙ্গে রাখা উচিত। পাশাপাশি গৃহশান্তি রক্ষাতেও এই গাছ সাহায্য করে।

পূর্বদিকে যত্ন
বাড়ির পূর্ব দিকে যদি আবর্জনা বা নোংরা থাকে, তাহলে তা পরিস্কার করে রাখুন। সহজে সেখানে নোংরা জমতে দেবেন না। বাড়ির এই অংশে শিবের মূর্তিও রাখতে পারেন গোটা শ্রাবণ মাস জুড়ে। এত পরিবারের সকলের সুখ শান্তি বজায় থাকে বলে মত বাস্তুশাস্ত্রদের।












Click it and Unblock the Notifications