New Year 2024: নতুন বছরে কর্মদাতার শনির প্রভাবে চাকরি থেকে ব্যবসায় সাফল্য আসবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (Astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
২০২৪ সাল আসতে আর বেশি বাকি নেই। নতুন বছরের জুন মাসের ৩০ তারিখ শনি বিপরীতমুখী অবস্থায় থাকবে, নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত একই অবস্থায় থাকবে সে। কোন কোন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে এবং শনির বিশেষ কৃপা পাবেন কোন রাশির ব্যক্তিরা, দেখুন।

- মেষ রাশি
সকল কাজে এগিয়ে যেতে পারবেন মেষ রাশির ব্যক্তিরা। আর্থিক দিকে খুব লাভ হবে। ব্যবসায় উন্নতি করতে পারবেন আপনারা। যারা চাকরিতে কর্মরত তাদের জীবনে সফলতা আসবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে যাবে। আপনি যদি আইনি কোনও সমস্যায় থাকেন সেটি থেকে মুক্তি পাবেন।
- মকর রাশি
শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনে সফলতা আসবে। এই সময় আপনার অপ্রত্যাশিত অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা চাকরি থেকে ব্যবসায় যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। শনিদেবের কৃপায় আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে দাম্পত্য জীবনে আপনার অশান্তি মিটবে। পরিবারের সকলের সঙ্গে চলতে পারবেন ভালোভাবে। আপনার দাম্পত্য জীবনে সফলতা আসবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- বৃশ্চিক রাশি
শনির বিশেষ কৃপা থাকবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর। আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে আপনার ভালো নাম হবে ও লাভ হবে। তবে এবছর কারোর সঙ্গে অংশীদারিত্বে কোনোও কাজ না করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনি পারিবারিক জীবনে আনন্দ উদযাপনের অনেক সুযোগ পাবেন। এসময়ে আপনার যদি মনে হয় আপনি কারোর থেকে ঋণ নিতে চান নিতে পারেন। তাও কিন্তু দ্রুত শোধ করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications