এই চার রাশির জাতক জাতিকারা ভয় পাননা! জ্যোতিষমতে জানুন নির্ভীকদের গুণ
এই চার রাশির জাতক জাতিকারা ভয় পাননা কোনও জ্যোতিষমতে জানুন নখারাপ পরিস্থিতিকেই! জ্যোতিষমতে জানুন নির্ভীকদের গুণ
জীবনে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত যাঁরাই নিতে পেরেছেন, তাঁরই বিপদকে জয় করেছেন। তবে পরিস্থিতি যখন বেগতিক হয়, তখন কোনটি সঠিক আর কোনটি বেঠিক তা নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে যিনি নির্ভীক তিনিই একমাত্র আঁচ করতে পারেন যে তাঁর অবলম্বনের পন্থা কোনটি হওয়া উচিত। ভয়কে জয় করলেই বেঠিক রাস্তাকেও সঠিক করে নেওয়ার ক্ষমতা থাকে। আর এই কাজ করতে পারেন ৪ টি বিশেষ রাশির জাতক জাতিকারা। এমনই বলছে রাশিফল। জ্যোতিষ মতে বলা হচ্ছে, একাধিক রাশির জাতক জাতিকারা কঠিন পরিস্থিতিকে ফুৎকারে উড়িয়ে দিতে পারেন। একনজরে দেখা যাক, এই সমস্ত রাশির জাতক জাতিকাদের নানান বৈশিষ্ট।

মিথুন
বলা হয়, মিথুন রাশির জাতক জাতিকারা খুবই মিলেমিশে থাকতে পছন্দ করেন। সকলের সঙ্গে মিশে গিয়ে এঁরা ভালো করে বন্ধুত্ব পাতিয়ে জীবনে এগিয়ে চলেন। এদিকে, বলা হয়, এঁরা সহজে ভয় পান না। জ্যোতিষমতে, এঁরা সাহসের সঙ্গে যাবতীয় পরিস্থিতির মোকাবিলা করে বাজিমাত করতে ওস্তাদ। কঠিন পরিস্থিতি এলে, এঁরা বুঝতে দেন না যে মনের মধ্যে এঁদের কী চলছে। তেব ততক্ষণে এঁদের প্রত্যুৎপন্নমতিত্ব জানান দেয় যে কীভাবে পরিস্থিতি আয়ত্তে আনতে হবে। ঠান্ডা মাথায় তাঁরা সেই কাজটিই করে যান।

তুলা রাশি
সমাজে সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখার ফলে তুলা রাশির জাতক জাতিকারা বিপদে পড়লেও তাঁদের উদ্ধার করার মানুষের অভাব হয়না। তবে বিপদ সামনে আসলেও , তুলা রাশির জতাক জাতিকারা নিজেকে একা মনে করনে না। মূলত, সমস্ত রকমের পরিস্থিতির জন্য এঁদের প্ল্যান বি তৈরি থাকে। কোনও কারণেই নিজের জায়গা থেকে এঁরা সহজে সরে আসেন না। তবে অবস্থা যেমনই হোক এঁরা শেষ পর্যন্ত তা সামলে বিজয়ী হয়ে ফেরেন রণাঙ্গন থেকে।

বৃশ্চিক
যদি খারাপ অবস্থা এঁদের ভয় দেখায়, তাহলে সেই পরিস্থিতিকে 'ছোবল' মেরে খেলা ঘুরিয়ে দিতে সক্ষম বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। সদা সতর্ক থেকে এঁরা যাবতীয় পদক্ষেপ নেয়। ফলে ভুল হওয়ার সম্ভাবনা এঁদের কম থাকে। এঁদের নীরক্ষণ করার ক্ষমতা এতটাই প্রবল থাকে , তার জন্য অন্যকে ভালো করে পর্যবেক্ষণ করে তবেই এঁরা নির্দিষ্ট দিকে পা বাড়াবন। আৎ এই নীরিক্ষণ করার ক্ষমতা ও পর্যবেক্ষণের উপর ভর করেই এঁরা বহু খারাপ পরিস্থিতিকে পার করে যান। ফলে কঠিন পরিস্থিতি আসলেও, তা উতরে যেতে পারেন এঁরা।

ধনু
খুবই মাথা ঠান্ডা করে এগিয়ে চলতে পছন্দ করেন ধনু রাশির জাতক জাতিকারা। ফলে মাথায় আকাশ ভেঙে পড়লেও, এঁরা জানেন সহজে কীভাবে পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়। ধনু রাশির জাতিক জাতিকাকে ছাপিয়ে যাবে, এমন কোনও বিপদ বিশ্বে নেই বলেই মনে করেন আত্মবিশ্বাসে ভর করে চলেন এই রাশির জাতক জাতিকারা। ফলে এঁদের সহজে বিপদে ফেলা কঠিন হয়। এঁদের সিদ্ধান্ত সব সময় যুক্তিনির্ভর হয়। আর সেই কারণেই এঁরা বিপদে কম পড়েন, বা পড়লেও তা থেকে মুক্তি পাওয়ার রাস্তা ঠাওরে নিতে পারেন।












Click it and Unblock the Notifications