এই পাঁচ রাশির জাতক জাতিকারা পেটে কোনও কথা চেপে রাখতে পারেন না! জ্যোতিষ মতে এঁদের গুণ জেনে নিন

এই পাঁচ রাশির জাতক জাতিকারা পেটে কোনও কথা চেপে রাখতে পারেন না! কারা ফাঁস করেন গোপন কথা

'এটা কিন্তু কাউকে বোলো না' এই বক্তব্য শুনেই অনেকেই ঘাড় নেড়ে সম্মতি জানান। আর পরক্ষণেই সেই কথা অন্যকে গিয়ে বলে ফেলেন। এমন ঘটনা অনেকের জীবনেই ঘটেছে। এই ঘটনায় যিনি মনের গোপন কথাটি বলছেন,তিনি হতবাক হন। অনেকেই ভাবেন, যাঁকে এত করে বলা হল, কথাটি না বলতে , তিনি আসলে বিশ্বাসঘাত, কিম্ব মিথ্যুক! তবে জ্যোতিষমতে বলা হচ্ছে, ইচ্ছে করে নয়, অনেকেই ভুল বশত পেটে চেপে রাখতে পারেন না কোনও কথা। এটা তাঁদের স্বভাব। এমন স্বভাবের অধিকারী কোন কোন রাশির জাতক জাতিকারা,দেখে নেওয়া যাক।

মেষ

মেষ

বিশ্বাস করে হয়তো মেষ রাশির জাতক কিম্বা জাতিকাকে কোনও কথা বললেন, তবে তিনি সেই কথায় একেবারে সম্মত হয়ে সব শুনেও বললেন যে 'কাউকে বলব না'। কিন্তু পরক্ষণেই সেই কথাটি পেটে চেপে রাখতে না পেরে অন্যকে বলে ফেলেন এঁরা। এমন স্বভাব রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদেরষ ফলে এঁদের কোনও গোপন কথা বলতে সাবধান থাকার বার্তা দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

মিথুন

মিথুন

খুব সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর কে কেমন স্বভাবের তা সহজেই এঁরা বুঝে যান। এমনই মত জ্যোতিষবিদদের। তাঁদের মতে মিথু ন রাশি জাতক জাতিকারা কিছুতেই নিজেদের মধ্যে কোনও গোপন কথা লুকিয়ে রাখতে পারেন না। নিজের মনের গোপন কথা যেমন বলে পেলেন, তেমনই অন্যের মনের গোপন কথাও বলে ফেলেন এঁরা । তেব অনেক জ্যোতিষির মতে এই রাশির জাতক জাতিকারা গসিপ কুইন! ফলে সেই সূত্র ধরেও তাঁরা অন্যের গোপন কথা আরেকজনকে বলে থাকেন।

কর্কট

কর্কট

জ্যোতিষ বিদদের মতে কর্কট রাশির জাতক জাতিকাদেরও কোনও মনের কথা বলবেন না। এমনকি কোনও গোপন কথাও এই রাশির জাতক জাতিকাদের না বলার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ। তাঁরা বলছেন যে, যদি এই রাশির জাতক জাতিকাদের মনের কথা বলে ফেলেন তাহলে পরে আফসোস করতে হতে পারে বলে পরামর্শ দিচ্ছেন অনেকে। যে কথা অন্যকে বলা উচিত নয়, অনেক সময় সেই কথাও এঁরা বলে ফেলেন। ফলে বেড়ে যায় সমস্যা।

তুলা

তুলা

সহজে বিশ্বাস করে তুলা রাশির জাতক জাতিকাদের নির মনের কথা বলা উচিত নয়। জ্যোতিষবিদরা এমনই পরামর্শ দিচ্ছেন। খুব ছোট্ট কথাও এই রাশির জাতক জাতিকারা নিজের মধ্যে রেখে দিতে পারেন না। যদি কবার মুখ ফস্কে যায়, তাহলে এঁরা মনের মধ্যে যা আছে তা খোলাখুলিভাবে জানিয়ে দেন। এঁরা নিজের কথাও চেপে রাখতে পারেন না, অন্যের বলা গোপন কথাও নিজের মধ্যে রেখে দিতে পারেন না বলে মত বহু জ্যোতিষীর।

ধনু

ধনু

খুব সহজেই অপরকে আপন করে নিতে পারেন ধনু রাশির জাতক জাতিকারা। সহজেই অন্যের নানান গোপন কথাকে শুনে নিয়ে তা নিজের মতো করে অন্যকে বলে ফেলেন এই রাশির জাতক জাতিকারা। এমনই মত বহু জ্যোতিষবিদের। তবে ধনু রাশির জাতক জাতিকারা যেহেতু সাধারণত সাধাসিধা ধরণের হয়, তাই গোপন কযথা বলে ফেলার স্বভাব তাঁদের উদ্দেশ্য প্রণোদিত নয় বলেই মত অনেকের। নিজের অজান্তেই ধনু রাশির জাতক জাতিকারা অন্যের নানান ধরনের গোপন কথা জানান দিয়ে দেন বাকিদের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+