নভেম্বরে বুধের গোচর এই রাশির জাতকদের জীবন অমঙ্গলময় করে তুলবে
বুধদেব এই সময় রাশি পরিবর্তন করেছে। এই গ্রহ ১৩ নভেম্বর পর্যন্ত মিত্র গ্রহ শুক্রের তুলা রাশিতে থাকবে। যার প্রভাব সব রাশিদের জাতকদের ওপর পড়বে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বুধদেব ১৩ নভেম্বর ২০২২ সালে রাত ৯টা ০৬ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। এরপর স্থান পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বুধদেবের এই পরিস্থিতিতে অনেক রাশির জাতকদের ধন-অর্থের লোকসান হতে পারে। আসুন জেনে নিই এই সময় কোন কোন রাশির জাতকদের সাবধানে থাকতে হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের বুধদেবের গোচর তাদের সময় প্রতিকূল থাকতে পারে। বিনিয়োগ করার সময় ভেবে চিন্তে অর্থ দিন নয়তো লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় জাতকদের খরচও অতিরিক্ত হতে পারে আর এই কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তাঁরা। স্বাস্থ্য নিয়েও উদ্বেগ থাকবে।

মেষ রাশি
এই রাশির জাতকদের জন্য বুধদেব তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি। এই জাতকদের ত্বক সংক্রান্ত রোগ দেখা দিতে পারে। এই সময় এই জাতকরা তাঁদের স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকুন। নয়তো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। গোচরের সময় বুধদেব জাতকের সপ্তম স্থানে বিরাজ করবেন।

সিংহ রাশি
এই রাশির জাতকদের এই সময় বিনিয়োগ থেকে একটু দূরে থাকতে হবে, আর্থিক লোকসান হতে পারে। কিছু জাতকদের মানসিক সমস্যাও হতে পারে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের বুধদেবের রাশি পরিবর্তনের ফলে লোকসান হতে পারে। এই রাশির জাতকরা বাজেট বানিয়ে তবে খরচ করুন। নতুবা অধিক খরচের কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এই সময় কোনও লেনদেন নয়। ব্যবসায়ী জাতকদের আচমকা কোনও সফরে যেতে হতে পারে। এই কারণে অর্থহানির পাশাপাশি অশান্তিও হতে পারে। বিরোধীদের থেকে সাবধানে থাকুন, বিরোধীরা আপনার সুযোগ নিতে পারেন। এরকম অবস্থায় আপনাকে অধিক সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। এই সময় অসুস্থ হতে পারেন। এই সময় স্বাস্থ্যের দিকে নজর দিন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications