সূর্যগ্রহণ ২০২১: আরও এক আসন্ন মহাজাগতিক ঘটনার তারিখ, দিন ক্ষণ একনজরে
সূর্যগ্রহণ ২০২১: আরও এক মহাজাগতিক ঘটনার তারিখ, দিন ক্ষণ একনজরে
বিশ্বে এমন কিছু ঘটনা প্রায়সই ঘটে যা প্রতি বছর হলেও, সেই ঘটনা নিয়ে নতুন করে কৌতূহল থাকে। এমনই এক মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ। মহাকাশে সূর্যগ্রহণের হাত ধরে একাধিক বিরল মহাজাতগতিক দৃশ্য উঠে আসতে থাকে। প্রতিবারই এই গ্রহণ ঘিরে যেমন জ্যোকির্বিজ্ঞানীদের মধ্যে থাকে উৎসাহ , উদ্দীপনা, তেমনই তা থাকে জ্যোতিষবিদদের মধ্যে। একনজরে দেখা যাক, ২০২১ সালে আগামীতে সূর্যগ্রহণ কবে রয়েছে?

২০২১ সালের শেষ সূর্যগ্রহণ কবে?
২০২১ সালে আপাতত শেষ সূর্যগ্রহণ হয়েছে ১০ জুন। এরপর আগামী ৪ ডিসেম্বর রয়েছে পরবর্তী সূর্যগ্রহণ। এই ৪ ডিসেম্বরের সূর্যগ্রহণই ২০২১ সালের শেষ সূর্যগ্রহণ। তিথি অনুযায়ী এই গ্রহণ পড়ছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। এদিকে, জ্যোতিষ মতে বলা হচ্ছে, ৪ ডিসেম্বরের সূর্যগ্রহণের সময় বেশ কয়েকটি গ্রহের অবস্থান খুব একটা সুখকর পরিস্থিতিতে থাকছে না।

সূর্যগ্রহণ ও রাহু-কেতুর অবস্থান
সূর্যগ্রহণের সময় ৪ ডিসেম্বর যে সমস্ত গ্রহ জ্যোতিষমতে অস্তে চলে যাবে, তার মধ্যে বুধ ও চন্দ্র রয়েছে। এর সঙ্গেই রাহু ও কেতু বক্রী হয়ে থাকবে। যার প্রভাব ১২ টি রাশিতে ব্যাপকভাবে পড়তে চলেছে। সনাতন সংস্কৃতিতে গ্রহের এই অবস্থানকে অশুভ মনে করা হয়। এই পরিস্থিতিতে ৪ ডিসেম্বরের ঘটনা রীতিমতো প্রাসঙ্গিক হতে পারে জ্যোতিষ মতে। যদি গ্রহণের সময় গ্রহের দোষ কাটাতে হয়, তাহলে বেশ কিছু পূজা আদি কররা কথা বলা হয়েছে জ্যোতিষ মতে। এছাড়াও মন্দিরে হোক বা ঘরের পুজো বেদীতে , গ্রহণের সময় পুজো করা একেবারেই সঠিক হবে না ৪ ডিসেম্বর।

সুতককাল
শাস্ত্র মতে, সূর্যগ্রহণ পূর্ণ না হলে,তার সুতককাল হয় না। ফলে সূর্যগ্রহণের সুতককাল সেভাবে ৪ ডিসেম্বরে পড়বে না। ফলে গ্রহণের সুতককালের নিয়ম মানতে হবে না। এদিকে, নভেম্বর মাসের ১৮- ১৯ তারিখে বছরের তৃতীয় গ্রহণ হবে। সেইদিন ২০২১ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। ফলে সূর্যগ্রহণের কয়েকদিন আগেই নবেম্বর সংগঠিত হবে চন্দ্রগ্রহণ।

কোথায় দেখা যাবে ৪ ডিসেম্বরের সূর্য গ্রহণ?
মূলত, ৪ ডিসেম্বরের সূর্যগ্রহণ আন্টার্টিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকাতে দেখা যাবে। তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। উত্তর আমেরিকা থেকে দেখা যাবে না এই গ্রহণ। এর আগে ১০ জুন যে সূর্যগ্রহণটি পড়েছিল তা ১৪৮ বছর পর শনি জয়ন্তীর দিন পড়েছিল। জ্যোতিষ মতে এমন যোগ বিরলষ। শনি জয়ন্তীর দিন দেবতার কাছে কোনও প্রার্থনা করলে তা মেলে। এদিকে, সূর্যগ্রহণকেও সেদিক থেকে শুভ যোগ বলে মনে করা হয় না।












Click it and Unblock the Notifications