ব্যবসায় সাফল্য চান?‌ মেনে চলুন এই বাস্তু টিপস, বদলাবে আপনার ভাগ্য

বাস্তু টিপস ব্যবসার জন্য

চাকরির পাশাপাশি এখন অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। একটু বেশি উপার্জনের জন্য অনেকেই চাইছেন ব্যবসা করতে। তবে সবসময় ব্যবসা লাভের দিকে এগোয় না, মাঝে মাঝেই ব্যবসায় মন্দা দেখা যায়। ব্যবসা যাতে সঠিকভাবে চলে এবং আপনি সেটা থেকে যাতে লাভ পান সেইদিকটা বজায় রাখার জন্য অনেকেই অনেক কিছু মেনে চলেন। তবে মুম্বইয়ের জ্যোতিষ ও বাস্তুবিদ সর্মরপিত কানওয়াটিয়া জানিয়েছেন যে ব্যবসায় কিছু বাস্ত পরামর্শ মেনে চললে অবশ্যই ব্যবসায় সাফল্য মিলবে। বাস্তু ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মালিক কোথায় বসবেন?‌

মালিক কোথায় বসবেন?‌

অফিসের বস সবসময় উত্তরদিকে মুখ করে বসবেন এবং তাঁর কেবিন হওয়ার সেরা জায়গা হল দক্ষিণ-পশ্চিম দিক। বলা হয় যে আপনার দক্ষিণ-পশ্চিম দিক ভারী ও উচ্চতাযুক্ত রাখে।

উত্তর–পশ্চিম দিকে মনোযোগ

উত্তর–পশ্চিম দিকে মনোযোগ

অফিসের উত্তর-পশ্চিম দিকে মনোযোগ দিন। এই জোনে যদি কোনও জিনিস মনোযোগকে নষ্ট করছে তবে তা সরিয়ে ফেলুন এবং সেখানে আর্থিক সহযোগিতার ইঙ্গিত রয়েছে এমন মূর্তি বা প্রতীক রাখুন।

 কোনদিকে অফিস হওয়া দরকার

কোনদিকে অফিস হওয়া দরকার

উত্তর বা উত্তর-পূর্ব দিকে অফিস হলে মনে করা হয় যে তা সৌভাগ্য নিয়ে আসবে এবং ইতিবাচক এনার্জি দেবে। তেমনি অফিসের রিসেপশন বা প্রধান লবির জন্য সেরা দিক হল পূর্ব বা উত্তর-পূর্ব দিক। যদি সেখানে কোনও ছোট ঝরনা থাকে তবে তা সংস্থায় অভূতপূর্ব সাফল্য এনে দেবে।

 কোথায় বসবেন অ্যাকাউন্টের কর্মীরা

কোথায় বসবেন অ্যাকাউন্টের কর্মীরা

পূর্ব ও উত্তর দিক করেই একমাত্র বসবেন অ্যাকাউন্টের কর্মীরা। অ্যাকাউন্ট বিভাগটি উত্তর বা পূর্ব দিকে হওয়া বাঞ্ছনীয়।

 কোথায় জল রাখবেন

কোথায় জল রাখবেন

ব্যবসার স্থানে জল রাখার জায়গা হওয়া উচিৎ ঈশান কোনে অর্থাৎ উত্তর-পূর্ব কোনে।

 প্যানট্রি ও বৈদ্যুতিন সরঞ্জাম কোন দিকে রাখা হবে

প্যানট্রি ও বৈদ্যুতিন সরঞ্জাম কোন দিকে রাখা হবে

অফিস বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে প্যানট্রি ও সব বৈদ্যুতিন সরঞ্জাম রাখার সেরা দিক। দক্ষিণ পূর্ব দিক হল আগুনের, তাই এটি উত্তপ্ত জায়গা। এই দিকে কখনই অফিসের বসের জায়গা হওয়া উচিত নয়।

 ডেস্ক বা কাজের জায়গার আকার কেমন হবে

ডেস্ক বা কাজের জায়গার আকার কেমন হবে

ডেস্ক বা ওয়ার্কস্টেশনের আকার আয়তকার হওয়া উচিৎ। তেমনি অন্যান্য সমস্ত ওয়ার্কস্টেশনগুলিও প্রতিসম এবং পছন্দমতো আয়তক্ষেত্রকার হওয়া উচিত। অসম্যতা চিন্তার প্রান্তিক প্রবাহকে বিকৃত করে এবং বিভ্রান্তির কারণ ঘটায় অন্য আকারের ডেস্ক হলে।

 অফিসের রঙ

অফিসের রঙ

অফিসের জন্য সঠিক রঙ নির্বাচন করা খুবই দরকার কারণ এতে নেতিবাচক চিন্তা দূর হয় এবং কাজের জায়গায় ইতিবাচকতা আসে। সাধারণত, উজ্জ্বল রঙকেই বাছাই করা হয়, তবে উত্তর দিকে গোলাপি বা লাল রঙ এড়িয়ে চলতে হবে এবং দক্ষিণ-পূর্ব দিকে নীলের কোনও শেড দেওয়া চলবে না।

 কোথায় রাখবেন জিনিসপত্র

কোথায় রাখবেন জিনিসপত্র

ব্যবসার জিনিসপত্র রাখার জন্য যে সব আলমারি, শো কেশ ব্যবহার করা হয় তা দক্ষিণ ও পশ্চিম দিকে রাখা উচিৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+