সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তীর প্রভাব কোন কোন রাশিতে পড়তে পারে! জানুন জ্যোতিষ মত
সূর্যগ্রহণের দিন শনি জয়ন্তীর প্রভাব কোন কোন রাশিতে পড়তে পারে! জানুন জ্যোতিষ মত
লক্ষ্মীবার বৃহস্পতিবারে শনি জয়ন্তী পড়েছে ২০২১ সালে। আর সেই দিনেই এবার বছরের প্রথম সূর্যগ্রহণ পড়েছে। ২০২১ সালের সূর্যগ্রহণ ঘিরে রীতিমতো কৌতূহল রয়েছে জ্যোতির্বিজ্ঞানী মহল থেকে জ্যোতিষ মহলে। এদিকে, তারই মাঝে গ্রহণের রাহুগ্রাস কালে শনি জয়ন্তীর সময় বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে।

শনি জয়ন্তী ও সূর্যগ্রহণ
শাস্ত্র মতে, ২০২১ সালে ৯ জুন বুধবার ১ টা ৫৭ মিনিট থেকে পড়ছে শনি জয়ন্তী। এরপর ১০ জুন সূর্যগ্রহণ চলাকালীন বৃহস্পতিবার ৪:২২ মিনিটে ছাড়ছে এই এই শনি জয়ন্তী। এদিকে, ওই দিন দুপুর থেকেই শুরু হচ্ছে সূর্যগ্রহণ।

সূর্যগ্রহণের সময়
১০ জুন বৃহস্পতিবার দুপুর ১:৪২ মিনিট থেকে শুরু করে সেদিন সন্ধ্যে ৬:৪১ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। বিশ্বের বহু দেশে এই গ্রহণ পূর্ণগ্রাস হিসাবে দেখা যাবে। এমনকি ভারতের কিছু অংশ সহ এশিয়ার কয়েকটি জায়গায় এই গ্রহণ দেখা যাবে।

শনি জয়ন্তী ও সূর্যগ্রহণের প্রভাব বৃষ রাশিতে
এবছর শনি জয়ন্তী বৃষ রাশিতে প্রভাব ফেলবে। এই জয়ন্তীর প্রভাবে রীতিমতো বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক পরিবর্তন দেখা যাবে। তবে এই প্রভাবে অর্থপ্রাপ্তি হবে, শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সময় ভালো যাবে। পরিশ্রমের ফল পাবেন।

বৃশ্চিক রাশিতে গ্রহণ ও শনি জয়ন্তীর প্রভাব
বৃশ্চিক রাশিতে শনি দেবের বিশেষ প্রভাব পড়বে। এই সময় পারিবারিক জীবনে সুন্দর সময় অতিবাহিত করতে পারবেন জাতকরা। আসতে পারে অর্থ। এই সময় ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে জাতক জাতিকাদের।

মীন রাশিতে গ্রহণ ও শনি জয়ন্তীর প্রভাব
মীন রাশির জাতকদের ওপর বিশেষ প্রভাব পড়তে পারে। মীন রাশির জাতকরা শনি জয়ন্তীর সুফল পেতে পারেন। বহুদিনের আর্থিক সমস্যা এই দিনে কেটে যেতে পারে। শরীর স্বাস্থ্যও এই সময় ভালো হতে পারে। কার্যক্ষেত্রে প্রভূত সাফল্য আশা করতে পারেন।












Click it and Unblock the Notifications