সূর্যগ্রহণের দিন ১৪৮ বছর পর পড়েছে শনি জয়ন্তী, জানুন কী কী করণীয়
১০ জুন ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। সেই একই দিনে পড়েছে শনি জয়ন্তী। জ্যোতিষ মতে পুরো ১৪৮ বছর পর এই বিরল যোগ দেখা দিয়েছে। করোনাকালে এই বিরল যোগ ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে জ্যোতিষ চর্চা মহলে। বহু শাস্ত্রজ্ঞ অবশ্য বলছেন, শনি জয়ন্তীর দিন দেবতার কাছে কোনও প্রার্থনা করলে তা মেলে। এদিকে, সূর্যগ্রহণকেও সেদিক থেকে শুভ যোগ বলে মনে করা হয় না। দেখে নেওয়া যাক এই পরিস্থিতিতে সূর্যগ্রহণের দিন কোন কোন নিয়ম পালনীয়, আর কোনগুলি পালনীয় নয়।

গৃহবন্দি
করোনাকালে এই সূর্যগ্রহণ সংগঠিত হওয়ায়, বিভিনিন বিধি মেনেই মানুষ ঘরবন্দি। এদিকে, সূর্যগ্রহণকালেও মানুষকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

১৪৮ বছর পর শনি জয়ন্তীতে সূর্যগ্রহণ, কী করণীয়?
শাস্ত্রজ্ঞরা বলছেন, গ্রহণের সময় বাড়িতে থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত কার্যকরী ঘটনা। এছাড়াও সূর্যমন্ত্র পাঠ করাও এই সময় প্রয়োজনীয়।

খালি চোখে গ্রহণ দর্শন নয়!
নাসার তরফে জানানো হয়েছে, খালি চোখে যেন কেউ গ্রহণ দর্শন না করেন। এর জেরে দৃষ্টিতে সমস্যা হতে পারে। একলিপ্স গ্লাস ব্যবহার করে এই গ্রহণ করানো সম্ভব।

বাড়ির তৈরি ফিল্টার ব্যবহার নয়
নাসার তরফে সতর্কবার্তায় জানানো হয়েছে, এক্সরে প্লেট জাতীয় কোনও কিছু দিয়েই যেন এই গ্রহণ দর্শন না করা হয়।

বাইরে থাকলে কী করণীয়?
জ্যোতিষ মতে সূর্যগ্রহণের সময় বাইরে থাকলে সাবধানে চলাফেরা করা উচিত। এই সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান। এমনই বার্তা জ্যোতিষ শাস্ত্র।

গ্রহণকালে কী কী করণীয়?
গ্রহণকালে যেন কেউ খাবার গ্রহণ না করেন, সেই বিষয়ে সতর্ক করেছেন বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রবিদ। গ্রহণ চলাকালীন খাবারে তুলসীপাতা রাখার কথা বলা হয়েছে।

গ্রহণের সময় রান্না নয়!
বলা হচ্ছে গ্রহণের দিন সকালে চাল, ডাল সহ দানা শস্যে যেন তুলসী পাতা দিয়ে রাখা হয়। গ্রহণ চলাকালীন যেন কোনও মতেই তা রাননা না হয়। গ্রহণের আগে বা পরে রান্না
করার পরামর্শ দেওয়া হচ্ছে।

গর্ভবতী মহিলারা কী করবেন গ্রহণের সময়?
গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের খাবার গ্রহণ করতে বারণ করা হচ্ছে। এছাড়া সন্তানের সুস্বাস্থ্যের জন্য এই সময় বাইরে বের হতে বারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications