২০২০ শিবরাত্রি কবে পড়েছে ! জানুন দিন,তারিখ, সময় ও পূজা মাহাত্ম
ফাল্গুন মাসের শিবরাত্রি নিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে উৎসাহ উদ্দীপনা। বহু জায়গাতেই শিবের আরাধনায় একাধিক উৎসবের আয়োজন দেখা যায় এমন মাসে। ফাল্গুন মাসে শিবের আরাধনা ঘিরে পালিত হয় মহাশিবরাত্রি। একনজরে দেখে নেওয়া যাক, শিবরাত্রির তিথি ও দিন ক্ষণ কখন।

কবে পড়ছে শিবরাত্রি?
শিবরাত্রি এই বছর পড়ছে ২১ ফেব্রুয়ারি। অর্থাৎ ২০২০ সালের ফাল্গুনের শিবরাত্রি চলতি সপ্তাহেই পালিত হবে। এমন দিনে সারা রাত জেগে উপবাসের মাধ্যমে নিজের আকাঙ্খার জিনিসকে পাওয়া যায়, শিবের কাছে প্রার্থনা করলেই। এমনই বিশ্বাস প্রচলিত।

শিবরাত্রির নিশিকাল পুজো
২১ ফেব্রুয়ারি শিবরাত্রি শুরু হলেও, নিশিকালের পুজো শুরু হবে ১২:০৯ মিনিটে। চলবে একঘণ্টা। এরপর পুজোর সময় ভোর ৬:৫৪ মিনিট থেকে। প্রতি বছরের ফাল্গুন মাসে ১৩-১৪ তারিখে পড়ে এই শিবরাত্রি। এমন দিনে সঠিক প্রার্থনায় ইচ্ছা পূরণ হয় বলে অনেকে বিশ্বাস করেন।

বাধা বিঘ্ন দূর করার কিছু উপায়
শিবরাত্রিতে বাধা বিঘ্ন দূর করতে শিবের পূজাতে তিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিবরাত্রিতে শিবের উদ্দেশ তিল অর্পণ করলে গৃহে শান্তি আসে বলে মতো জ্যোতিষীদের ।

শিবরাত্রিতে বাধা বিঘ্ন দূর করার উপায়
পূজা বিধি সম্পর্কে অনেকেরই মত, যে শিবলিঙ্গে গম অর্পণ করলে , গৃহস্থে কখনওই খাবারের অভাব হয় না। অনেকেই বলেন , শিবরাত্রিতে লিঙ্গকে জল দান করলে, বাড়িতে জ্বর-জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই বিধি এদিন পালন বেশ গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications