এই পাঁচ রাশির জাতকদের পদোন্নতি থেকে অর্থ সম্পত্তির ভাগ্য তুঙ্গে থাকতে পারে সেপ্টেম্বরে! জ্যোতিষ গণনা একনজরে
সামনেই পুজো। তার আগে বাঙালি নিজের মতো করে করোন আবহেও কার্যত উৎসবের মেজাজে মুখরিত হওয়ার পরিকল্পনায় রয়েছে। এই পরিস্থিতিতে ভাদ্র মাস পার করলেই আশ্বিনে পুজোর সময় শুরু হবে 'ছুটি'। তাই কাজের ক্ষেত্রে প্রায় বহু পেশার মানুষই আপাতত ব্যস্ততা ও চাপে রয়েছেন। এদিকে সেপ্টেম্বর মাসের রাশিফল অনুযায়ী জ্যোতিষ শাস্ত্রের দাবি, ৫ টি রাশি সেপ্টেম্বরে বিপুল পরিমাণে উন্নতির মুখ দেখতে চলেছে। রয়েছে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থেকে আর্থিক উন্নতি। দেখে নেওয়া যাক, এই রাশিগুলির কর্মকাণ্ড।


মেষ
মেষ রাশির জাতক বা জাতিকা যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে প্রবল উন্নতির যোগ রয়েছে। যতটা পরিশ্রম আপনারা সৎভাবে করবেন ততটাই সাফল্য সেপ্টেম্বর মাসে পাবেন। বলছে জ্যোতিষ শাস্ত্র।। এছাড়াও ব্যবসায়ে সেপ্টেম্বরে প্রভূত সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে। তবে কেরিয়ারে উন্নতির জন্য কিছু নীতি নির্ধারণ করে নিতে হবে। তার হাত ধরেই স্ট্র্যাটেজি মাফিক আসবে সাফল্য। যাঁরা চাকুরীজীবী তাঁদের ক্ষেত্রেও এই সময় আসবে সুখবর। কর্মক্ষেত্রে প্রগতি দেখা যাবে।

বৃষ
সরকারি চাকরি করেন এমন বৃষ রাশির জাতক জাতিকারা সামনেই প্রভূত পরিমাণ সাফল্যের খবর পেতে পারেন। বলা হচ্ছে খুব শিগগিরিই আপনারা প্রমোশনের খবর পেতে পারেন। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের মতে। মাসের শুরুতেই বৃষ রাশির জাতক জাতিারা ভালো খবর পেতে পারেন। যাঁরা সরকারি চাকরি পাওয়ার আশায় রয়েছেন, তাঁরা এই চাকরি পেতে পারেন। তবে যাঁরা পার্টানারশিপের ব্যবসায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। বহু পরিশ্রমের পরও থাকতে পারে জটিলতা। ফলে যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত তাঁরা সাবধানে পদক্ষেপ নিন। বলছে জ্যোতিষ মত।

মিথুন রাশি
সেপ্টেম্বর মাসে ব্যবসার ক্ষেত্র প্রশস্ত করার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা সবচেয়ে ভালো সুযোগ পাবেন। কেরিয়ারে প্রবল পরিশ্রমের ফসল এই সময় মিলবে বলে জানা যায়। ব্যবসাতেও আসবে প্রভূত সাফল্য। এমনকি পেশার দিক থেকেও প্রোমোশন পেতে পারেন এঁরা। যে কাজই এই মাসে করবেন তা উপভোগ করতে পারবেন। কাজের জায়গায় আনন্দ, আরাম থাকবে। তবে তারই সাথে চাকুরীজীবীদের ক্ষেত্রে বাড়বে দায়িত্ব।

তুলা
সেপ্টেম্বর মাস তুলা রাশির পক্ষে দারুণ ভালো কাটবে। নিজের অনুকূলে এঁরা রাখতে পারবেন নানান পরিস্থিতি। কর্মে এই সময় মন দিতে ভালোবাসবেন তুলা রাশির জাতক জাতিকারা। যাঁরা ব্যবসার কাজ করছেন তাঁদের ব্যবসায় একটি ধারা চলতে থাকবে। চাকুরীজীবী যাঁরা তাঁদের বহুদিনের পরিশ্রমের ফসল মিলবে এই সময়। মাসের প্রথমের দিক শেষের দিকের থেকে কেরিয়ারের দিক থেকে বেশি ভালো কাটবে । যেভাবে পরিশ্রম আপনারা করে যাচ্ছেন , তা ধরে রাখলে, আগামী দিনেও সাফল্যের অঙ্ক আরও বাড়তে পারে বলে দাবি করছেন জ্যোতিষবিদরা। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চাকুরীজীবীদের পক্ষে খুবই ভালো হবে।

ধনু
সেপ্টেম্বর মাসে আপানারা যে কাজে হাত দেবেন, তা সোনা হবে! এমনই দাবি জ্যোতিষবিদের। গোটা মাস জুড়ে ভাগ্য দেবীর সহায়তা থাকবে আপনাদের সঙ্গে। যে কাজই এই মাসে করবেন ,তা থেকে সম্পূর্ণ সাফল্য র পাবেন। এই মাসে কাদের সাফল্যের জন্য মন ভালো থাকবে। অর্থের আগমন আসতে থাকবে। আগের থেকে বেশি অর্থ রোজগারের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের। চাকরিজীবীরা ধন ,সম্পত্তির সঙ্গে সম্মান পেতে পারেন। ফলে বড় কোনও প্রোমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের থেকেই কাজের ক্ষেত্রে বাধা বারবার কেটে যাবে। ফলে নিজের কাজে আরও মনোনিবেশ করতে পারবেন। মানসিক দিক থেকেও আপনি খুবই জোর পাবেন এই মাসে।

সময় ভালো যাবে না কোন কোন রাশির
মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা ভালো যাবে না। আসন্ন সময়ে তাঁদের জীবনে এই মাসে প্রবল উত্থান ও পতন দেখা যাবে। বহু দিন ধরে আটকে থাকা কোনও কাজ এই মাসের ১৫ তারিখ নাগাদ সম্পন্ন হলেও তা কতটা ভালো ফল দেবে তা নিয়ে থেকে যেতে পারে উদ্বেগ। কন্যা রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে সেভাবে সুখ আনন্দ পেতে নাও পারেন নিজের কাজের জায়গা থেকে। সেপ্টেম্বর মাসের প্রথম দিন সেভাবে ভালো না কাটলেও কন্যা রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের শেষের দিকে আনন্দ পাবেন কেরিয়ারের ক্ষেত্রে।


Click it and Unblock the Notifications
