সেপ্টেম্বরে বক্র-শনি প্রভাব পড়তে পারে এই কয়েকটি রাশির জাতকদের ওপর! জ্যোতিষ গণনা অনুযায়ী কিছু তথ্য
বলা হচ্ছে ভাদ্র মাসে জন্মাষ্টমী তিথিতে যে বিশেষ যোগ পড়েছিল তার সুদরপ্রসারী প্রভাব আগামী কিছু দিন থাকবে। এই বিশেষ যোগ শেষবার শ্রীকৃষ্ণের জন্মের সময় দ্বাপর যুগে দেখা গিয়েছিল।
বলা হচ্ছে ভাদ্র মাসে জন্মাষ্টমী তিথিতে যে বিশেষ যোগ পড়েছিল তার সুদরপ্রসারী প্রভাব আগামী কিছু দিন থাকবে। এই বিশেষ যোগ শেষবার শ্রীকৃষ্ণের জন্মের সময় দ্বাপর যুগে দেখা গিয়েছিল। এদিকে, জ্যোতিষ গণনা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বক্র-শনির যোগ রয়েছে। যা বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব ফেলতে পারে। দেখে নেওয়া যাক এই রাশির তালিকা।

তুলা
তুলা রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বরের শুরুতেই প্রথম তিন সপ্তাহের মধ্যেই প্রচুর ধনপ্রাপ্তির দিকে যেতে পারেন। ফলে অনেকেই এই সময় প্রচুর ফল লাভ করতে পারেন। সময়ও প্রথম তিন সপ্তাহে দারুণ ভালো কাটবে। ফলে ধন রত্ন থেকে প্রবল সম্পত্তি লাভের ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম তিন সপ্তাহ ভালো। তবে এরপর থেকেই শুরু হবে নানান খারাপ পরিস্থিতি। সেপ্টেম্বরের শেষের দিকে রয়েছে অশান্তির আশঙ্কা। সেই সময় খানিকটা ক্ষতি হতে পারে। সেপ্টেম্বরের শেষের দিকে কোনও কোনও জাতক জাতিকার জীবনের মধ্যে বিভেদ বিচ্ছেদ দেখা যেতে পারে। হতে পারে ঝগড়া ঝাটি।

মিথুন
বক্র-শনির অর্থ হল, এই সময় শনিদেবের বক্র নজর থাকে একাধিক রাশির জাতক জাতিকার উপর। সেপ্টেম্বরে বক্রশনির হাত ধরেই বহু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কষ্ট দুঃখ দূর করে দেবে স্বয়ং এই বিশেষ যোগ। তবে মিথুন রাশির জাতকদের শরীরে পড়বে এর চরম কুপ্রভাব। সেপ্টেম্বর মাস জুড়ে মিছুন রাশির জাতক জাতিকারা যাতে স্বাস্থ্য বিষয়ে সাবধানে থাকেন, তার বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছেন জ্যোতিষবিদরা।

ধনু
শনির সাড়ে সাতির দাপটে থাকা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বরের ফলাফল খুশির খবর নিয়ে আসবে। সেপ্টেম্বরে খুবই কোনও আনন্দ বার্তা পেয়ে থাকবেন ধনু রাশির জাতক জাতিকারা। এই সময় বহু ধরনের খুশির খবর আসবে। এই সমস্ত রাশির জাতক জাতিকারা কেরিয়ারে পাবেন প্রবল সাফল্য। শনির বক্র দৃষ্টিতে ই ঘটবে ভালো ফল। কোথাও ভালো জায়গায় এই রাশির জাতক বিলগ্নীকারীরা পাবেন ভালো বিলগ্নী করার সুযোগ।

মকর
মকর রাশির ওপর শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব বিরাজ করবে। ফলে শারীরিক অসুস্থতা ও দুর্ঘটনায় আঘাত লাগার মতো ঘটনা ঘটতে থাকতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। ফলে সাবধানে তলাফেরা এই সময় আবশ্যিক। গাড়ি চালানোর সময় তা দেখে চালানো বা রাস্তায় বের হওয়ার আগে চারিদিকের পরিস্থিতি দেখে তবেই পা বাড়ানোর মতো পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

কুম্ভ
শনির সাড়েসাতির প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতক এ জাতিকাদের উপর। শনির সাড়ে সাতির শেষ পর্বের প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর। এতে পারিবারিক সমস্যা দানা বাঁধতে পারে। টাকা নিয়ে বহু সমস্যা শুরু হতে পারে। বহু কুম্ভ রাশির জাতক জাতিকাকে এই সময় আর্থিক কষ্টের হেতু ঋণ নিতে হতে পারে। অর্থগত সমস্যা থেকে নিজেকে এই সময় বাঁচিয়ে চলার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ।












Click it and Unblock the Notifications