স্বপ্নে বারবার উঁচু থেকে পড়ে যেতে দেখা কীসের লক্ষণ, জানেন?
স্বপ্নে বারবার উঁচু থেকে পড়ে যেতে দেখা কীসের লক্ষণ, জানেন?
প্রত্যেক মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। কিছু মানুষ ঘুম থেকে ওঠার পর ঘুমের মধ্যে দেখা স্বপ্ন মনে রাখে, আবার কিছু মানুষ ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্বপ্নও ভুলে যায়। স্বপ্ন শাস্ত্র অনুসারে, ঘুমের মধ্যে যে কোনও স্বপ্ন কারণ ছাড়া কেউ দেখে না। ঘমের মধ্যে দেখা স্বপ্ন ভবিষ্যতের ঘটনাগুলির সঙ্গে জড়িত। কখনও কখনও ঘুমের মধ্যে দেখা স্বপ্ন ভবিষ্যতে হতে চলা ঘটনার পূর্বানুমান হতে পারে আবার কখনও মাথার মধ্যে চলতে থাকা পুরনো ঘটনার প্রতিফলন হতে পারে। স্বপ্ন শাস্ত্র অনুসারে, প্রতিটি স্বপ্নের শুভ এবং অশুভ লক্ষণ থাকে। কখনও কখনও স্বপ্নে অনেকেই নিজেকে উঁচু থেকে পড়ে যেতে দেখেন। এই জাতীয় স্বপ্নগুলিরও কারণ আছে। তবে এই জাতীয় স্বপ্ন ভবিষ্যতের ঘটনাগুলি নির্দেশ করে। নিজেকে বারবার উঁচু থেকে পড়ে যেতে দেখেন এমন স্বপ্ন সম্পর্কে এবার বিস্তারিত জেনে নিন।

আপনিও কি এমন স্বপ্ন দেখেন?
ঘুমের পর স্বপ্ন দেখা একটি স্বাভাবিক কাজ। স্বপ্নে নিজেকে উড়তে দেখা, মেঘে ভাসতে দেখা, আকাশ থেকে লাফ দিতে দেখা, নিজেকে সিনেমার সুপারহিরোর মতো উড়তে দেখা, উঁচু বিল্ডিং থেকে নিজেকে পড়ে যেতে দেখা ইত্যাদি। তবে স্বপ্ন বিজ্ঞানের মতে, আপনি যে গতিতে ওড়ার এবং পড়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তারও আলাদা কারণ রয়েছে।

নিজের প্রতি বিশেষ যত্ন নিন
স্বপ্ন শাস্ত্র অনুসারে, আপনি যদি স্বপ্নে নিজেকে উঁচু থেকে পড়ে যেতে দেখেন তাহলে আপনাকে সতর্ক হতে হবে। এই ধরনের স্বপ্ন আপনার মানসিক এবং শারীরিক ক্লান্তি বোঝায়। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি পর্যাপ্ত ঘুমোচ্ছেন। যার কারণে আপনি আসন্ন দুর্ঘটনা এড়াতে পারেন।

প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষণ
স্বপ্ন শাস্ত্র অনুসারে, আপনি যদি নিজেকে উঁচু জায়গা থেকে দ্রুত পড়ে যেতে দেখেন তবে এর অর্থ হল আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। অন্যদিকে, আপনি যদি নিজেকে ধীরে ধীরে আকাশ বা মেঘ থেকে পড়তে দেখেন, তাহলে তার মানে হল, আপনি কিছু নতুন পরিবর্তন করার কথা ভাবছেন এবং এই পরিবর্তন আপনার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখার সময় যদি আপনার চোখ খুলে যায়, তাহলে এর মানে হল আপনি একজন সতর্ক ব্যক্তি।

আয় কমার লক্ষণও রয়েছে
স্বপ্ন শাস্ত্র অনুসারে, ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তি যদি নিজেকে উঁচু থেকে পড়ে যেতে দেখেন তবে এটি তার আয় কমে যাওয়ার লক্ষণ হতে পারে। গৃহস্থ মহিলারা যদি এইধরনের স্বপ্ন দেখেন তবে তার অর্থ হল স্বামীর আয় কমে যেতে পারে।












Click it and Unblock the Notifications