ফেব্রুয়ারি ২০২৬-এ অশুভ গ্রহযোগ! তাহলে কী বড় পরিবর্তনের পথে বিশ্ব? বড় দুর্যোগের ইঙ্গিত দিচ্ছেন জ্যোতিষীরা
ফেব্রুয়ারি ২০২৬ নিয়ে জ্যোতিষ মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। প্রাচীন জ্যোতিষ গণনা অনুযায়ী, একাধিক শক্তিশালী এবং অশুভ গ্রহ একসঙ্গে সক্রিয় হওয়ার কারণে বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতা, সংঘাত এবং বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। অনেকের মতে, এটি শুধু সাধারণ গ্রহ পরিবর্তন নয়, বরং এক ধরনের ঝুঁকিপূর্ণ একটি সময়কাল। তাঁদের মতে, এই সময়ে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন ও অস্থিরতা দেখা দিতে পারে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে কুম্ভ রাশিতে সূর্য, বুধ, শুক্র এবং রাহুর একত্র অবস্থান বিশ্ব রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলতে পারে। সূর্য এবং রাহুর যোগে নেতৃত্বের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, বিভ্রান্তি এবং ভুল তথ্যের মাধ্যমে বড় সংঘাত তৈরি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। প্রযুক্তি, ইন্টারনেট এবং ডিজিটাল ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন অথবা সাইবার সমস্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মীন রাশিতে শনি থাকার ফলে সমুদ্রপথ, জাহাজ চলাচল এবং জলসীমা নিয়ে আন্তর্জাতিক স্তরে উত্তেজনা বাড়তে পারে বলে ইঙ্গিত করা হচ্ছে। দক্ষিণ চীন সাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগর ঘিরে ভূ-রাজনৈতিক চাপ বাড়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। জলসম্পদ এবং সমুদ্রসীমা নিয়ে বিরোধ বড় আকার নিতে পারে।
সিংহ রাশিতে কেতুর অবস্থান বিশ্ব রাজনীতিতে বড় নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কিছু দেশে শীর্ষ নেতৃত্বের পদত্যাগ, ক্ষমতা হারানো অথবা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যেও টানাপোড়েন বাড়তে পারে।
১৪ ফেব্রুয়ারি মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে সামরিক উত্তেজনা, সীমান্তে উসকানি এবং কৌশলগত সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগ, বড় প্রযুক্তিগত দুর্ঘটনা অথবা বিমান সংক্রান্ত বিপদের আশঙ্কাও জ্যোতিষ বিশ্লেষণে উঠে এসেছে।
ফেব্রুয়ারিতে বাজারে বড় ধরণের ওঠানামার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষিপণ্য এবং নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রীর দামে মন্দা দেখা দিতে পারে। এর প্রভাব গ্রামীণ অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে পারে।
জ্যোতিষীরা বলছেন যে, এই সময়ে আর্থিক এবং ডিজিটাল লেনদেনে বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি। সমস্ত সঞ্চয় শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে না রেখে বিকল্প ব্যবস্থায় রাখার পরামর্শও দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ভুয়ো খবর এবং গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে।
জ্যোতিষদের মতে ফেব্রুয়ারি ২০২৬ শুধু একটি মাস নয়, বরং বিশ্ব ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তবে গ্রহ শুধুমাত্র সতর্ক করে। কীভাবে পরিস্থিতি সামলানো হবে, তা মানুষের সিদ্ধান্ত এবং সচেতনতার উপরই নির্ভর করবে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications