Puri Rath Yatra 2023: রথযাত্রার সময়ই অসুস্থ হয়ে পড়েন শ্রী জগন্নাথ, সেরে ওঠেন কীভাবে? জানেন সেই কাহিনি!
পুরীতে মহা ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রথে চেপে মাসির বাড়িতে যাবেন। এবং তারপর তাঁরা ফিরে আসবেন। এই যাতায়াতকে কেন্দ্র করেই শুধু ওড়িশা নয়, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে রথযাত্রার উৎসব পালিত হচ্ছে।
অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব
তবে জানেন কি, এই রথযাত্রার মাঝেই শ্রী জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসার বিশেষ প্রয়োজন হয়। এবং সঠিক বিশ্রামের পরেই বেশ কিছুদিন পরে তিনি ফের সুস্থ হয়ে ওঠেন। মাঝে দু সপ্তাহ তিনি আড়ালে থাকেন। এই কাহিনি কিন্তু সত্যিই অভিনব।

যে সময়টি জগন্নাথ দেব ১৪ দিনের নিভৃতবাসে থাকেন, শারীরিক অসুস্থতার কারণে সেই সময় তাঁর শয্যাকক্ষে বিশেষ ভৃত্য ছাড়া আর কেউ প্রবেশ করতে পারেন না। তাঁকে সেই সময়ে ওষুধ, তথ্য ইত্যাদি খাওয়ানো হয়। এবং অবশেষে বেশ কয়েকদিনের অসুস্থতা কাটিয়ে জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন।
স্নানযাত্রার পরে অসুস্থ হন শ্রী জগন্নাথ
কেন জগন্নাথ দেব অসুস্থ হন তা নিয়ে নানা কাহিনি প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি হল - মে, জুন মাসে ভারতে বিশেষ করে ওড়িশায় ভয়ঙ্কর গরম থাকে। স্নান যাত্রার সময় জগন্নাথ দেব ঠান্ডা জলে চান করেন। সোনার কুয়ো থেকে ঠান্ডা জল তুলে নিয়ে এসে স্নান-পর্ব সারা হয় সেই জলে হলুদ, চন্দন, ফুল এবং অন্যান্য সুগন্ধি থাকে। কথিত আছে, এই স্নানযাত্রার পরেই জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন।

ভক্তের পাশে জগন্নাথ দেব
তবে আরও একটি কাহিনি রয়েছে। সেখানে বলা হয়, মাধব দাস নামে শ্রী জগন্নাথ দেবের এক একনিষ্ঠ ভক্ত ছিলেন। যিনি অসুস্থ হয়ে পড়লে জগন্নাথ দেব ও অসুস্থ হয়ে পড়েন। কথিত আছে, ভক্ত মাধব অসুস্থ হয়ে শয্যা নিলে জগন্নাথ দেব তাঁর কাছে গিয়ে তাঁকে সেবা করেন এবং সুস্থ করে তোলেন।
শ্রী জগন্নাথ দেব সমগ্র জগতের রক্ষা কর্তা। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ পুরীতে এসে শ্রী জগন্নাথের কৃপা প্রার্থনা করেন। তাঁর আশীর্বাদ নেন। রথযাত্ররা সময়টি পুরী শহর উৎসবের আমেজে সেজে ওঠে।












Click it and Unblock the Notifications