জীবনে উন্নতির রাস্তা আটকে দিতে পারে এই দৈনন্দিন অজান্তে করা ভুলগুলি! কী বলছে জ্যোতিষ টিপস
জীবনে উন্নতির রাস্তা আটকে দিতে পারে এই দৈনন্দিন অজান্তে করা ভুলগুলি! কী বলছে জ্যোতিষ টিপস
মা লক্ষ্মী বড়ই চঞ্চলা। তাঁকে আটকে রাখার পন্থা সকলের জানা নেই। তবে জ্যোতিষমতে বলা হয়, যদি কয়েকটি বিষয় ভালোভাবে মেনে চলা যায়, তাহলে লক্ষ্মীকে ধরে রাখা যায়। ঘরে লক্ষ্মীদেবীর কৃপা হলে তবেই আসে ধন, সম্পত্তি ও প্রবল সাফল্য়। তবে দৈনন্দিন জীবনে এমন বহু কাজ ভুল বশত হয়ে যায়, যখন তার ফল হিসাবে লক্ষ্মী দেবী অসন্তষ্টু হল বলে মত জ্যোতিষবিদদের। একনজরে দেখা যাক, কোন কাজগপলি না করলেই জীবনে উন্নতির রাস্তা পাকা!

খাবার ধরন
জ্যোতিষবিশেষজ্ঞদের দাবি , বিছানায় বসে যদি কেউ খাওয়া দাওয়া করতে থাকেন, তাহলে তার সুপ্রভাব পড়ে না। এতে ঘরের লক্ষ্মী অসন্তুষ্ট হন। এছাড়াও পা ছড়িয়ে খাওয়াও লক্ষ্মীমন্ত কাজ নয়। ফলে জ্যোতিষবিদদের মতে এই কাজ করার ফলে বাড়িতে রোগভোগ বাড়তে থাকে, উন্নতির রাস্তায় পড়ে তালা।

রান্নাঘর
জ্যোতিষবিদরা বলেন, যদি রান্নাঘর পরিষ্কার না রাখা যায়, তাহলে কিছুতেই মেলে না শান্তি। এছাড়াও বলা হচ্ছে, কোনওক্রমে রান্না ঘরে এঁটো বাসন জমা করা কার্যকরী কাজ নয়। এতে বাস্তুদোষ জন্মাতে পারে। তাছাড়াও বাড়িতে অশান্তির সঞ্চার করে। উল্লেখ্য, বাস্তুমতে, বলা হচ্ছে , যদি খাবার সময় ঘরে এঁটো পড়ে থাকে, বা কোথাও যদি রান্নাঘরে আঁশটে গন্ধ ছাড়ে , তাহলে তা সদস্যদের পক্ষে সুখের বার্তা নিয়ে আসে না। এছাড়াও রান্না ঘরে সন্ধ্যের পরও যদি এঁটো বাসন থেকে যায় তাহলে তা খারাপ প্রভাব বিস্তার করে থাকে।

রোজ রোজ খাবার ফেলা
জ্যোতিষবিদদের মতে, রোজ রোজ খাবার ফেলা খুব একটা ভালো কাজ নয়। অনেকেই বাড়িতে বাড়তি হলে খাবার কোনও দরিদ্রকে দান না করে তা ডাস্টবিনে ফেলে দেন। খাবার এভাবে ফেললে অন্নপূর্ণা রুষ্ট হন বলে মনে করেন বহু জ্যোতিষি। ফলে তার জেরে সমস্যা আসে জীবনে। এরফলেই জীবনে বহু কঠিন সময়ের মুখোমুখী করতে হয় বলে দাবি করেন অনেকে।

ঘরের দরজার সামনেই ডাস্টবিন
বাড়ির সামনে অনেকেই ডাস্টবিন বসিয়ে রাখেন। জ্যোতিষ মতে বাড়ির দোরগোড়ায় যদি ডাস্টবিন থাকে, তাহলে তা ভালো ফল দেয় না। এতে পরিবারে আসে অশান্তি। বহু সময় ধরে এর প্রভাবে ঝগড়া বিবাদ লেগে থাকে। পরিজন,প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও ভালো থাকে না। বলা হয়, ডাস্টবিন সর্বদা বাড়ির ভিতর লোকচক্ষুর আড়ালে রাখা উচিত। এতে মেলে ভালো ফল।












Click it and Unblock the Notifications