পিতৃপক্ষ কবে পড়ছে! মহালয়ার আগে এই বিশেষ সময়ের দিন,ক্ষণ, তিথির সঙ্গেই জানুন জ্যোতিষ মতে কিছু টিপস
দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে। করোনাসুরের দাপটে গত এক বছরের বেশি সময় ধরে বহু বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে মানবকূল। এদিকে, করোনাবিধিকে সঙ্গে নিয়েই কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি ঘিরে আলোচনা শুরু হয়েছে। এদিকে দুর্গাপুজোর আয়োজন ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনই উমাকে স্বাদরে ঘরে স্বাগত জানানোর আগে মহালয়ার পিতৃতর্পণ ঘিরেও রয়েছে বাঙালির একাধিক আচার বিধি। শাস্ত্র মতে, পিতৃপক্ষের শেষে, দেবীপক্ষের শুরুর বার্তা দেয় মহালয়া। দেখে নেওয়া যাক এই পিতৃপক্ষ কবে থেকে পড়ছে।

পিতৃপক্ষ কবে পড়ছে?
২০২১ সালে পিতৃপক্ষ পড়ছে ২০ সেপ্টেম্বর। আর এই সময়টি শেষ হবে ৬ অক্টোবর। এই ৬ অক্টোবরে পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের সূচনা হবে। আর সেই দিনই আয়োজিত হয় মহালয়া। বাঙালির ঘরে ঘরে দুর্গাপুজোর আয়োজনে শেষ পর্যায়ের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তবে এই পিতৃপক্ষের সময়ের মধ্যে অনেকেই পিতৃকূলের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। এরজন্যও বিশেষ এই সময়ে রয়েছে কিছু তিথি ও দিন।

শ্রাদ্ধানুষ্ঠানের দিনক্ষণ
সেপ্টেম্বর মাসের ২০ তারিখে পূর্ণিমা শ্রাদ্ধ, ২১ তারিখ প্রতিপদ শ্রাদ্ধ, দ্বিতীয়া শ্রাদ্ধ ২২ তারিখ, তৃতীয়া শ্রাদ্ধ ২৩ , চতুর্থী ২৪, পঞ্চমী ২৫, ষষ্ঠী শ্রাদ্ধ ২৭, সপ্তমী শ্রাদ্ধ ২৮, অষ্টমী শ্রাদ্দ ২৮, নবমী শ্রাদ্ধ ৩০ তারিখ হবে। এরপর অক্টোবেরের ১ তারিখে দশমী শ্রাদ্ধ, একাদশী ২,দ্বাদশী ৩, ত্রয়োজশী ৪, চতুর্দশী ৫ অক্টোবর পালিত হবে। উল্লেখ্য, আশ্বিনের শুক্লাপক্ষের পূর্ণিমায় তিথিতে শুরু হয় পিতৃপক্ষ ও শেষ হয় অমাবস্যায়।

পিতৃপক্ষে কী কী করণীয়?
জ্যোতিষ মতে, পিতৃপক্ষের শুরুতেই ব্রাহ্মণকে কিছু দান করার কথা বলা হয়। এতে বহু বিপদ কাটে বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই সময় আমিষ ভোজন করা হলে তা ভালো ফল দেয় বলে দাবি করা হয় জ্যোতিষ মতে। এই সময় মদ্যপান থেকে বিরত থাকার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিদরা। এমনকি পান বা তামাক সেবনকেও দূরে রাখার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ।

দরজায় আসা কাউকে ফিরিয়ে দেবেন না
বলা হয়, এই সময়, বাড়ির দরজায় আসা পশু-পখি বা মানুষকে কোনও মতেই ফিরিয়ে দেবেন না। কোন মতেই এই সময় কাউকে মারধর বা অপমান করা ছিক নয় বলেও দাবি জ্যোতিষবিদদের। এতে ঘরে অমঙ্গল ডেকে আনা হয়।যেদিন পিতৃপক্ষ পড়ছে অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই নিয়মদগুলি পালন করলে ঘরে ফিরে আসে শান্তি।

কাচ ব্যবহার করবেন না!
জ্যোতিষ মতে বলা হচ্ছে, পিতৃপক্ষে কাচের বাসনে খাওয়া বা কাচের বাসন ব্যবহার করা সঠিক হবে না। বহু জ্যোতিষবিদের পরামর্শ যে কাচের জায়গায় এই সময় পিতলের বাসনে খাওয়া দাওয়া করা উচিত। এছাড়াও পিতৃপক্ষের দিন লাউ, শসা, জীরা, দারচিনির খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ। সূর্যাস্তের পর বাড়ির বাইরে যেতেও বেশ কিছুটা সাবধানতা অবলম্বনের বার্তা দিচ্ছেন জ্য়োতিষবিদরা।


Click it and Unblock the Notifications
