ভুলেও ঘরে ক্যাকটাস রাখবেন না, কোন গাছ ঘরে রাখবে? কী বলছে বাস্তুশাস্ত্র জেনে নিন

ভুলেও ঘরে ক্যাকটাস রাখবেন না, কোন গাছ ঘরে রাখবে? কী বলছে বাস্তুশাস্ত্র জেনে নিন

ঘরে গাছ রাখা এখন ফ্যাশনে পরিণত হয়েছে। ইন্টিরিয়র জিজাইনে অংশে পরিণত হয়েছে গাছ। কিন্তু বাইরে থেকে যা ইচ্ছে গাছ কিনে এনে ঘরে রেখে দিলেই হল না। এমন অনেক গাছ আছে যেটা হয়তো সাজাতে ভাল লাগে। কিন্তু সেই গাছ বাড়িতে রাখলে ঘোর বিপদ ডেকে আনতে পারে। জীবন অশান্তিতে ভরে উঠতে পারে। বাস্তু শাস্ত্রে জানিয়ে দেবে এমনই কিছু গাছের নাম যেগুলি ঘরে রাখা ভাল আবার কোন গাছ একেবারেই ঘরে রাখবেন না তারও তথ্য জানিয়েছে বাস্তু শাস্ত্র।

ক্যাকটাস ভুলেও ঘরে রাখবেন না

ক্যাকটাস ভুলেও ঘরে রাখবেন না

অনেকেই ঘরের ইন্টিরিয়ার সাজাতে ক্যাকটাস পছন্দ করেন। কিন্তু ক্যাকটাস অভিজাত এবং ঘর সাজালে আভিজ্য প্রকাশ পায় ঠিকই কিন্তু ভুলেও ক্যাকটাস ঘরে রাখবেন না। বাস্তু শাস্ত্র বলছে ক্যাকটাস ঘরে রাখা ভীষণ খারাপ। এই গাছ ঘরের মধ্যে রাখলে সংসারে অশান্তি তৈরি হয়। পরিবারে লোকেদের মধ্যে ঝগড়া-বিবাদ তৈরি করে ক্যাকটাস।তাই বাড়ির মধ্যে কখনও ক্যাকটাস রাখবেন না।

 সাদা কশ বেরোয় পাতা ছিঁড়লে এমন গাছ রাখবেন না

সাদা কশ বেরোয় পাতা ছিঁড়লে এমন গাছ রাখবেন না

বাস্তু শাস্ত্র বলছে আরেক ধরনের গাছ ভুলেও বাড়ির ভেতরে রাখবেন না সেটা সাদা কশ বেরোয় পাতা ছিঁড়লে এম গাছ। শুধু বাড়ির ভেতরে নয়,বাড়ির বাইরেও এই ধরনের গাছ রাখবেন না বা পুঁতবেন না। এতে পরিবারের সুখ শাস্তি যেমন থাকে না তেমনই রোগ অসুখ বিসুখ দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে।

 আম-জাম-তেঁতুল গাছ লাগাবেন না

আম-জাম-তেঁতুল গাছ লাগাবেন না

ভুলেও ঘরে আম, জাম, কাঁঠাল গাছ লাগাবেন না। এমনকী কলাগাছও বাড়ির ভেতরে লাগাবেন না। এই গাছগুলি বাড়িতে থাকলে জীবনে উন্নতি থমকে যায়। অর্থাৎ পরিবারের সদস্যদের কর্মজীবন এবং শিক্ষাজীবনে উন্নতি থমকে যায়। এমনকী পরিবারের লোকেরা দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত হতে পারেন।

 কোন গাছ বাড়িতে লাগানো উচিত

কোন গাছ বাড়িতে লাগানো উচিত

বাস্তশাস্ত্র বলছে সবার আগে বাড়িতে তুলসি গাছ লাগান। বাড়ির উঠোনে অথবা বারান্দার কোনায় রাখুন তুলসি গাছ। উত্তর দিক অথবা উত্তর পূর্ব , বা পূর্ব দিকে তুলসি গাছ লাগানো শুভ বলে মনে করা হয় বাস্তু শাস্ত্রে। সুগন্ধী ফুলের গাছ সবসময় বাড়িতে লাগানো উচিত। জুঁই, চাপা গাছ অথবা বেলফুলের গাছ বাড়ির ভেতরে লাগান। এই গাছগুলি বাড়ির ভেতরে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+