Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নবরাত্রির নয় দিনে নয় রকমের ভোগে কী কী দেওয়া হয় নবদুর্গাকে! শাস্ত্র মতে জানুন এর মাহাত্ম্য ও ফলাফল

নবরাত্রির নয় দিনে নয় রকমের ভোগে কী কী দেওয়া হয় নবদুর্গাকে! শাস্ত্র মতে জানুন এর মাহাত্ম্য ও ফলাফল

মহালয়া শেষ হতেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। সেই নিয়মে আজ পঞ্চমী। রাত পোহালেই দেবীর আমন্ত্রণ, অধিবাস , বোধন। যে বোধনের দিকে তাকিয়ে আপামর বাঙালি। কার্যত বাংলায় বোধন থেকেই ধরে নেওয়া হয় যে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এদিকে, বাংলার বাইরে নবরাত্রিতে নব দুর্গার পুজো প্রথমা থেকে শুরু হয়। নয়দিনে দেবীর নয় রূপের পুজো ঘিরে তুঙ্গে থাকে উত্তেজনা। একনজরে দেখে নেওয়া যাক, নয় দিন ধরে নবদুর্গার নয়টি রূপের যে পুজো করা হয়, তাতে নয় ধরনের কোন কোন প্রসাদ দেওয়া হয়।

প্রথমা

প্রথমা

নবদপুর্গার পুজোতে প্রথম দিন পূজিতা হন মা শৈলপুত্রী। এমন সময় মা শৈলপুত্রীকে নানান ধরনের ফলমূল দিয়ে তুষ্ট করা হয়। মনে করা হয়স শৈলপুত্রী হলেন হিমালয় কন্যা। আর হিমালয়কন্যাকে গরির দুধের তৈরি ঘি দিয়ে বানানো প্রসাদ দেওয়া হয়। মনে করা হয় এত সংসারে রোগ , জ্বালা দূর হয়। এতে আরোগ্য ও আশির্বাদ পাওয়া যায়।

দ্বিতীয়া

দ্বিতীয়া

দুর্গাপুজোর দ্বিতীয়াতে মা ব্রহ্মচারিণীকে ভোগ দেওয়া হয় আচার মেনে। এই দিনে দেবীতে মিষ্টির ভোগ খুবই শুভ। এমন দিনে চিনি দিয়ে তৈরি কোনও জিনিস যদি ভোগে দেওয়া হয়, তাহলে তা ভালো ফল দেয়। সংসারেরর বিভিন্ন কষ্ট, রোগ, দুর্ভোগ কাটিয়ে তুলতে মা ব্রহ্মচারিণীর পুজো খুবই ফলদায়ী। এই চিনির ভোগে সুখ শান্তি পাওয়া যায় বলে জানা যায়।

তৃতীয়া

তৃতীয়া

তৃতীয়াতে মা চন্দ্রঘণ্টাকে পুজো করা হয়। নবরাত্রির তৃতীয় দিনে পুজো হয় মা চন্দ্রঘণ্টার। তৃতীয়াতে মায়ের তৃতীয় স্বরূপ চন্দ্রঘণ্টা হিসাবে পুজো করা হয়। এই দিনে দেবী দুর্গাকে দুধের তৈরি খাবার ভোগ হিসাবে দেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এতে মানসিক শান্তি ফেরে, সংসারে স্থিরতা বজায় থাকে। বহুদিন ধরে যে সমৃদ্ধিকে খুঁজে বেড়াচ্ছিলেন, তা পাওয়া যায়।

চতুর্থী

চতুর্থী

নবরাত্রির নবদুর্গার পুজোর চতুর্থীতে মা কুষ্মাণ্ডাকে পুজো করা হয়।
মা দুর্গার চতুর্থ রূপ মা কুষ্মন্দা দেবীকে নবরাত্রির চতুর্থ দিনে যথাযথভাবে পূজা করা হয়। চতুর্থীর দিন মাকে ভোগে মালপো দেওয়া হয়। এছাড়াও, এই ভোগটি পরে মন্দিরে বা দরিদ্র ও অভাবী মানুষকে দান করা উচিত। এতে মা বুদ্ধি, বিদ্যা দানের আশীর্বাদ করেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়।

পঞ্চমী

পঞ্চমী

নবদুর্গার আরাধনায় পঞ্চমীর দিন মা স্কন্দমাতার পুজো করা হয়।
নবরাত্রির পঞ্চম দিনে দেবী ভগবতীর পঞ্চম রূপ স্কন্দমাতার পূজা করা হয়। তাঁকে স্কন্দমাতা বলা হয় কারণ তিনি ব্রহ্ম স্বরূপ সনাতকুমারের মা। পঞ্চমীতে কলা নৈবেদ্য হিসাবে প্রসাদের থালায় দেওয়া খুব শুভ বলে মনে করা হয়। এটি করার মাধ্যমে, কর্মজীবনে বৃদ্ধি এবং পরিবারের সদস্যরা নিজ নিজ ক্ষেত্রে অগ্রগতি লাভ করে।

ষষ্ঠী

ষষ্ঠী

দুর্গাপুজোর ষষ্ঠীর দিন মা দুর্গার ষষ্ঠরূপের উপাসনা করা হয়। মহর্ষি কাত্যায়নের কন্যা হিসেবে জন্ম নেওয়ার কারণে তার নাম রাখা হয় কাত্যায়নী। ষষ্ঠীর দিন মা দুর্গার এই রূপটি মধু দিয়ে দেওয়া খুব ফলদায়ক বলে মনে করা হয়। এতে সৌন্দর্য ও সমৃদ্ধি প্রাপ্তি হয়।

সপ্তমী

সপ্তমী

সপ্তমীর দিন মা কালরাত্রির পুজো করা হয়। এই কালরাত্রির পুজোর যে মূর্তি প্রচলিত রয়েছে, তাতে শিবের তাণ্ডব মুদ্রা ধরে অর্ঝধনারীশ্বস মূর্তির পুজো করা হয়। জ্যোতিষমত বলছে, এই দিনে মাকে গুড়ের নৈবেদ্য অর্পণ করুন এবং প্রসাদ আকারে সবার মধ্যে বিতরণ করুন। এটি করার মাধ্যমে, কেউ শত্রুদের থেকে মুক্তি পায় এবং দেবী সমস্যা থেকে রক্ষা করেন।

অষ্টমী

অষ্টমী

নবরাত্রির অষ্টম দিনে বা অষ্টমী তিথিতে দেবীর আষ্টমী স্বরূপকে পুজো করা হয়। এই দিনে মাকে গুড়ের নৈবেদ্য অর্পণ করুন এবং প্রসাদ আকারে সবার মধ্যে বিতরণ করুন। এটি করার মাধ্যমে, কেউ শত্রুদের থেকে মুক্তি পায় এবং মাও সমস্যা থেকে রক্ষা করে।
নবরাত্রির অষ্টমীর দিন মহাগৌরীকে নারকেল দেওয়া উচিত। এছাড়াও নারকেল দান করা শুভ বলে মনে করা হয়। এর দ্বারা মা মানুষের সকল ইচ্ছা পূরণ করেন।

নবমী

নবমী

মহানবমীর দিন মা সিদ্ধিদাত্রীর ভোট দেওয়া উচিত। বলছেন জ্যোতিষবিদরা। এই দিনে মাকে ছোলা দিয়ে দেওয়া উচিত। এছাড়াও কন্যা পূজা করা হয় এদিন। এতে করে পরিবারে সুখ -শান্তি বজায় থাকে এবং মায়ের আশীর্বাদ নিয়েও সমৃদ্ধি আসে। এই দিনের পরে, মায়ের দিনগুলির পূজা এবং সেবা সম্পূর্ণ বলে মনে করা হয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+