নামের শুরুতে U থাকলে সেই মানুষ খুবই শৌখিন হন

নামের শুরুতেই ইংরাজি অক্ষর U থাকলে তাঁরা জন্মগতভাবেই খুব ভাগ্যবান হন। U হল ৩ সংখ্যার সমকক্ষ। তাই ৩ সংখ্যার মানুষদের মধ্যে যা গুণ রয়েছে, U আদ্যাক্ষর নামবিশিষ্ট মানুষদেরও একই গুণাগুণ থাকবে।

নামের শুরুতেই ইংরাজি অক্ষর U থাকলে তাঁরা জন্মগতভাবেই খুব ভাগ্যবান হন। U হল ৩ সংখ্যার সমকক্ষ। তাই ৩ সংখ্যার মানুষদের মধ্যে যা গুণ রয়েছে, U আদ্যাক্ষর নামবিশিষ্ট মানুষদেরও একই গুণাগুণ থাকবে। খুব সহজেই এই ধরণের মানুষরা অন্যকে আকর্ষণ করতে পারে।

বাইরের মানুষের দৃষ্টি এঁরা চট করে নিজেদের দিকে টেনে নিতে পারেন। কিছুটা তাঁদের কথাবার্তা বলার ধরনের জন্যতো বটেই, তা ছাড়াও এঁদের মধ্যে আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। এই ধরণের মানুষরা সব সময়ে বেশ বিলাসিতা পছন্দ করেন। সুন্দর জিনিসের প্রতি এঁদের যথেষ্ট টান রয়েছে।

নামের শুরুতে U থাকলে সেই মানুষ খুবই শৌখিন হন

রান্নাবান্না করা, আঁকাঝোঁকা,আল্পনা, ইত্যাদি বিষয়ে এঁদের খুব আকর্ষণ। তবে রান্নাবান্নার ক্ষেত্রে শৌখিন রান্নাই এঁদের বশি পছন্দ। তাই রোজকার রান্না করার ক্ষেত্রে খুব একটা আগ্রহী হন না এঁরা। সুন্দর কিছু গড়ে তুলতে বা বাড়ি, আশপাশকে সুন্দর রাখতে এঁরা সবসময়ে তৎপর হন। গান শুনতে এঁরা ভালোবাসেন। নামের শুরুতে U থাকলে, সেই মানুষ গান শুধু শুনতে নয়, গাইতেও ভালোবাসন। জন্মগতভাবেই এঁরা শিল্পী সত্ত্বার মানুষ। পাশপাশি এঁদের রয়েছে একটি শৌখিন ভাবধারাও। সব মিলিয়ে এঁরা গুণমানের বিচারে উচ্চমানের মানুষ।

আপনার চেনা জানা কারোর নামের আগে যদি U থাকে, তাহলে তাঁকে উপহার দেওয়ার সময় সতর্ক থাকবেন। এই ধরনের মানুষরা একটু অন্যস্বাদের উপহার পছন্দ করেন, যা সচারচর উপহারের সামগ্রী বলে মনে করা হয়, তার থেকে বাইরে গিয়ে এঁরা অন্যকিছু ধরনের জিনিস পছন্দ করেন, যা গতানুগতিক নয়। সামাজিক দিক থেকেও এঁদের সংযোগে থাকেন বহু মানুষ। ফলে এঁরা সহজেই পরিচিতি পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+