অক্টোবর মাসের ২০২১ মাসিক রাশিফল :কর্কট রাশি
গাড়ি কিম্বা বাড়ি কেনার সুযোগ রয়েছে এই মাসে।এই মাস আপনার লাভ লাইফের ক্ষেত্রেও অত্যন্ত উপযোগী। বিবাহ সম্পর্কের কথা পাকা করার জন্য এই সময় শুভ। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। একা সিদ্ধান্ত নিতে যাবেন না। তাতে বিপরীত ফলও হতে পারে।
এই মাস আপনার ও আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ মাস। এই সময় পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করার চেষ্টা করুন। বাড়িতে বেশি করে সময় দিন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটান। বাড়িতে নয়া রং ছড়িয়ে দিন। প্রয়োজনে বাড়িতে নতুন রংও করাতে পারেন।
বাড়ি থেকে সমস্ত নোংরা-আবর্জনা ছাঁটাই করার এটাই উপযুক্ত সময়। বরং নতুন ঘর সাজানোর দ্রব্য দিয়ে বাস্তু মতে বাড়ি সাজানোর পরিকল্পনা করতে পারেন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে মত পার্থক্য হলে, তা সুঝবুঝ দিয়ে মেটানোর চেষ্টা করুন। জলের থেকে সাবধান থাকা বাঞ্ছনীয়। ধারালো কোনও অস্ত্র নিয়ে কাজ করলে খুব সাবধানে কাজ করবেন খেয়াল রাখবেন আপনার হাতে অন্য কারোর যেন ক্ষতি না হয়। আর্থিক চুক্তি করার ক্ষেত্রে এই সময় উযুক্ত। এই সময় কাউকে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে সেই টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে।

কর্কট রাশির বৈশিষ্ট
কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত ব্যাপক মেজাজি হন। একই সঙ্গে এঁরা সংবেদনশীল ও অত্যন্ত চাপা স্বভাবের হয়ে থাকেন। এঁদের স্বভাবসিদ্ধ দয়াভাব অনেককেই আকর্ষণ করতে সাহায্য করে। তবে এঁদের সহজেই আশপাশের মানুষ প্রতারণা করতে পারে। সৃজনশীল কর্কট রাশির জাতক জাতিকারা উচ্চভিষালাশী হন।

কর্ম
কর্কট রাশির জাতক জাতিকাদের ইউনিটিউশন প্রবল। অনেক কিছুই এঁরা আগে থেকে আন্দাজ করতে পারেন। জনসংযোগ , সেবামূলক কাজে এঁদের সাফল্য আসে। এঁদের মধ্যে গান ও সৃজিনশীলতার বড় আকাঙ্খা থাকে।

প্রেম
প্রেম ও বিয়ে বলতে এঁদের কাছে শান্তির অন্য এক নাম। নিজের সঙ্গীর জন্য় আপনি সমস্ত কিছু করতে পারেন। সঙ্গী দুঃখ পেলেই আপনি অবসাদগ্রস্ত হয়ে যান। সঙ্গীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবেন না আপনি।



Click it and Unblock the Notifications
