আগামী মাসে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে! কোন কোন রাশির আর্থিক দিক শুভ হবে, জানেন

আগামী মাসে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে! কোন কোন রাশির আর্থিক দিক শুভ হবে, জানেন

প্রতি মাসেই কোনও না কোনও গ্রহ রাশি পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে। কোন গ্রহই ঘর পরিবর্তন করলে ১২ রাশির ওপরেই প্রভাব পড়ে। জুলাই মাসের ২ তারিখ বুধ গ্রহ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। আর এই সময়ে কিছু রাশি শুভ ফল পাবেন আর কিছু রাশি অশুভ ফল পাবেন। ২ তারিখ সকাল ৯ টা ৪০ মিনিটে বুধ ঘর পরিবর্তন করবে। মিথুন রাশির শাসক গ্রহ হল বুধ। বুধের গমনের জন্য কোন কোন রাশির শুভ সময় শুরু হচ্ছে জেনে নিন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে শুভ ফল পাবেন। কঠোর পরিশ্রমের পর এরা শুভ ফল পাবেন। চাকরিক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সমস্ত বাধা কেটে যাবে। তবে এই সময় আপনার শরীর নিয়ে আপনাকে সবসময় চিন্তায় থাকতে হবে। শারীরিকভাবে আপনি অসুস্থ থাকবেন, তাই এই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার ধন-সম্পদের দিকে খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়িক কাজের সুযোগ পাবেন। কর্মজীবনে বড়দের কাছ থেকে প্রশংসা পাবেন। এই সময়ে আপনার নতুন চাকরির অফার আসতে পারে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন তারা সাফল্য পাবেন। এই সময়ে চাকরিতে আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। তবে এই সময় আপনিও ব্যবসা খাতে নতুন বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে বিনিয়োগ করবেন তবে জীবনের সাফল্য মিলবে।কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। আর্থিক দিকে আপনাদের আরও শক্তিশালী হবে। নতুন চাকরির প্রস্তাব পাবেন। চাকরিতে আপনার স্থান পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। বসের চোখে ভালো থাকবেন। আর্থিক কষ্ট কেটে গিয়ে সুখের মুখ দেখবেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের ভালো সময় শুরু হবে। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। কর্মজীবনে উন্নতি করতে পারবেন।এরা নিষ্ঠা ও পরিশ্রমের দ্বারা জীবনের শুভ ফল পাবেন। ব্যবসায়ীরা এই সময়ের নতুন ব্যবসার কথা ভাবতে পারেন।যেকোনোও ব্যবসায়িক চুক্তিতে সাক্ষর করতে হতে পারে। এই সময়ে আয়ের নতুন পথ খুলবে। বুধের গমনে সিংহ রাশির জাতকদের জীবনে আর্থিক সুবিধা দেখা দেবে। সেই সঙ্গে আয়ের পথ খুলবে। এসময় আপনি কঠোর পরিশ্রম করুন, তাহলে আপনার জীবনে আরোও শুভ ফল পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+