বুধ ও বৃহস্পতির মিলনে ব্যবসায় বাম্পার লাভ, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এদের
জ্যোতিষশাস্ত্রে, বুধ ও বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ ও দেবগুরু বলেই জানি। বুধ হল রাজকুমার গ্রহ। এই দুই শুভ গ্রহের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হবে।
৩১ মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করেছে। সেখানেই বর্তমানে উপস্থিত রয়েছে গুরু গ্রহ। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনিও কি রয়েছেন তালিকায়?

- বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা এই সময়ে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে । আটকে থাকা সব কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবনে সুখী হবেন। আপনি এসময় কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তাছাড়া আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সাফল্য আসবে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন।
- কুম্ভ রাশি
বুধ ও বৃহস্পতির মিলনে কুম্ভ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার চতুর্থ ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জীবনেও সফলতা আসবে। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আগে বিনিয়োগ করা অর্থ থেকে লাভ হবে। পেশা ও ব্যবসায় কাঙ্খিত অগ্রগতি দেখা দেবে। তাছাড়া যারা নতুন চাকরি খুজছেন তাদের খুব ভালো সময়। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
- মীন রাশি
এই দুই শুভ গ্রহের মিলনে মীন রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার অর্থ, বক্তৃতার ঘরেই প্রবেশ করেছে এই দুই গ্রহ। তাই আপনার অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন যেতে পারেন। তারা কথাবার্তা সংযত হয়ে বলার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা ভালো যাবে। আপনি আপনার কথাবার্তা ও স্বভাবের কারণে সম্পর্কের উন্নতি করতে সফল হবেন। আপনার কাজে সকলেই খুব খুশি হবেন। মনের ইচ্ছা পূরণ হবে আপনার। আটকে থাকা সব কাজ হয়ে যাবে এই রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications