Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের তারিখ ঠিক করার সময় এই ভুলগুলি একেবারেই করবেন না! দাম্পত্য অটুট রাখার জ্যোতিষমতে কিছু টিপস

বিয়ের তারিখ ঠিক করার সময় এই ভুলগুলি একেবারেই করবেন না! দাম্পত্য অটুট রাখার জ্যোতিষমতে কিছু টিপস

বিয়ে জীবনের একটি বহু আকাঙ্খিত বিষয়। এমন একটি দিনের অপেক্ষায় আগ্রহে বসে থাকেন অনেকেই! বিয়ের মতো পবিত্র প্রতিষ্ঠানকে আগলে রাখার দায়িত্ব যেমন দম্পতির তেমনই তাঁদের আশপাশের মানুষজনেরও এই বিয়েকে টিকিয়ে রাখার দায়িত্ব থাকে । তাই বিয়ের তারিখ ঠিক করার সময় সেই জায়গায় যাঁরা উপস্থিত থাকেন, অর্থাৎ গুরুজনেরা,তাঁদের ক্ষেত্রে বেশ কয়েকটি দায়িত্ব থেকে যায়। বলা হয়, জ্যোতিষ মতে বিয়ের তারিখ ঠিক করার সময় কয়েকটি দিকে নজর রাখতে হয়। একনজরে দেখে নেওয়া যাক, জ্যোতিষমতে বিয়ের তারিখ ঠিক করার সময় কোন কোন বিষয়ে নজর রাখলে দাম্পত্য থাকে অটুট।

বিয়ের তারিখ বাছাইয়ের টিপস

বিয়ের তারিখ বাছাইয়ের টিপস

বিয়ের তারিখ বাছাই করার সময় প্রথমেই খেয়াব রাখতে হবে যে, পাত্র ও কন্যাক মা ও বাবার যে মাসে বিয়ে হয়েছিল সেই মাসে যেন বিয়ের তারিখ ঠিক করা না হয়। জ্যোতিষ মতে, মা-বাবার বিয়ের মাসে বিবাহ হলে তা সুখের দাম্পত্য দেয় না। যেমন কোনও জাতকের যদি মা বাবার বিয়ে ফেব্রুয়ারি মাসে হয়, তাহলে সেই মাসে জাতকের বিয়ে স্থির করা সঠিক হবে না। এক্ষেত্রে ইংরেজি ও বাংলা মাস দুটিই খুব গুরুত্বপূর্ণ।

জ্যৈষ্ঠে বিয়ে

জ্যৈষ্ঠে বিয়ে

যদি বাড়ির বড় সন্তানের বিয়ের তারিখ ঠিক করার বিষয়ে আলোচনা হয়, তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাসে তাঁর বিয়ে যেন ঠিক করা না হয়। জ্যোতিষমতে, জ্যেষ্ঠের বিয়ে কখনওই জ্যৈষ্ঠ মাসে করা উচিত নয়। এতে বাড়িতে অকল্যাণ হয়।

নক্ষত্র

নক্ষত্র

বিয়ের তারিখ স্থির করার সময় দেখতে হবে, পূর্বা, ফাল্গুনী বা পুষ্য নক্ষত্রে যেন বিয়ের তারিখ স্থির করা না হয়। এই নক্ষত্রের বিয়ের বন্ধন সেভাবে অটুট হয় না বলে ধরে নেওয়া হয় জ্যোতিষ মতে। মনে করা হয় বহু ক্ষেত্রে ডিভোর্স আসে এই ধরনের নক্ষত্রে বিয়ের স্থির করার জন্য। ফলে দম্পতির সুখ দেখতে গেলে এই নক্ষত্রগুলিতে বিয়ে দেওয়া উচিত নয়। এদিকে, বৃহস্পতি ও শুক্রে দি গোচর থাকে আর 'তারা অস্ত' থাকে, তাহলে সেই লগ্নে বিয়ে দেওয়া উচিত নয়। ফলে সঠিক তিথি দেখে বিয়ে করা উচিত।

গ্রহণ

গ্রহণ

সূর্য বা চন্দ্রগ্রহণ রয়েছে এমন সময়ের আশপাশে বিয়ে করা উচিত নয়। গ্রহণের সময় বা দিনে বিয়ে একেবারই অশুভ বলে মনে করা হয়। এমনকি বিয়ে করে অষ্টমঙ্গলা বা দ্বিরাগমনের সময় গ্রহণ পড়লেও তা খারাপ ফল দিয়ে থাকে। ফলে এই সময়গুলি থেকে এড়িয়ে বিয়ে করা উচিত। এছাড়াও বিয়ের পাকা কথা বলতে যাওয়ার সময় যদিসঙ্গে গণেশ মূর্তি থাকেত, তাহলে তা শুভ ফল দেয়। জ্যোতিষ মতে বলা হয়, ভাদ্র ও চৈত্র মাসে বিয়ে সম্পর্কীয় কোনও কাজে এগিয়ে যাওয়া ভালো নয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+