কিছুদিনের মধ্যে আপনি হতে চলেছেন ধনী!‌ মার্গী বৃহস্পতি এই রাশিদের ভাগ্য চমকাবে

বৈদিক জ্যোতিষে গুরু বৃহস্পতিকে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়। গুরু গ্রহ ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুভ স্থিতিতে থাকলে তাঁর বৈবাহিক জীবন ভালো চলে। এর সঙ্গে ওই ব্যক্তির দিনের পর দিন উন্নতি হতে থাকে। তিনি সব সুখ প্রাপ্তি করেন। অন্যদিকে যদি জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ অশুভ স্থিতিতে থাকে তবে ব্যক্তির বৈবাহিক জীবনে সমস্যা দেখা দিতে পারে এবং আর্থিক ক্ষতির সম্মুখীনও সে হতে পারে।

বৃহস্পতি মার্গী হতে চলেছে

বৃহস্পতি মার্গী হতে চলেছে

জেনে রাখুন যে ২৪ নভেম্বর বৃহস্পতি গ্রহ মার্গী হতে চলেছে। যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যাবে। তবে এমন কিছু রাশিও রয়েছে যাদের গুরু মার্গীর জন্য কেরিয়ারে উন্নতি ও আকস্মিক ধনলাভের যোগ তৈরি হতে চলেছে। আসুন জেনে নিই যে সেই রাশিগুলি কোনটি।

কর্কট রাশি

কর্কট রাশি

গুরু গ্রহের মার্গী হওয়ার ফলে আপনাদের কেরিয়ার ও ব্যবসায় উন্নতির যোগ তৈরি হয়েছে। কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির নবম ঘরে মার্গী হতে চলেছে। যেটাকে ভাগ্যস্থান বলে মানা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনার কাজের যোজনা সফল হতে পারে। এর সঙ্গে কাজ-ব্যবসার সঙ্গে যুক্ত কোনও কিছু আটকে থাকলে তা এই সময় সেই বাধা দূর হয়ে যাবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রেও বরিষ্ঠ আধিকারিকদের কাছ থেকে আপনি আপনার পরিশ্রম ও প্রচেষ্টার জন্য প্রশংসা শুনবেন। এর সঙ্গে সন্তান পক্ষের থেকে কোনও শুভ সংবাদ পেতে পারেন। বিদেশ যাত্রার জন্য এই সময় খুবই অনুকূল।

মীন রাশি

মীন রাশি

গুরুবৃহস্পতি আপনার রাশিতে মার্গী হতে চলেছে। এই মীন রাশিকে বৃহস্পতি গ্রহের স্বরাশি বলেও মানা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনার বিশেষ লাভ হতে পারে। ব্যবসায় ভালো ধনলাভ হতে পারে। ব্যবসায় বিস্তার হতে পারে। স্বাস্থ্য নিয়ে যে সমস্যা চলছিল তার থেকে মুক্তি মিলতে পারে। এই সময় আপনি আপনার পরিবারের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন। এর সঙ্গে আপনি কোনও নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। অন্যদিকে যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

গুরু বৃহস্পতির মারগী হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতকদের ভালো দিন শুরু হতে চলেছে। কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির পঞ্চম ভাবে গোচর করতে চলেছে। যেটাকে সন্তান ও প্রেম-সম্বন্ধের স্থান বলা হয়। এইজন্য এই সময় আপনার সন্তান প্রাপ্তি হতে পারে। এর সঙ্গে প্রতিযোগী পড়ুয়াদের কোনও পরীক্ষামূলক প্রতিযোগিতায় সফলতা মিলতে পারে। প্রেমের সম্পর্কে মধুরতা আসবে। এই সময় আপনি ভালো আর্থি লাভ করতে পারেন এবং সামাজিক অবস্থানও আপনার বাড়তে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+