২৬ মে চন্দ্রগ্রহণ বুদ্ধ পূর্ণিমায় কোন বিরল যোগ ঘটাবে! জ্যোতিষ গণনা একনজরে

২৬ মে চন্দ্রগ্রহণ বুদ্ধ পূর্ণিমায় কোন বিরল যোগ ঘটাবে! জ্যোতিষ গণনা একনজরে

মে মাসের শেষে ২৬ তারিখে ২০২১ সালের প্রথম গ্রহণ শুরু হচ্ছে। এবছর চন্দ্রগ্রহণের হাত ধরে বছরের প্রথম গ্রহণ আসছে। এদিকে, এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্বের একাধিক এলাকা। এদিকে, জ্যোতিষ মতে বলা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার সময়ে এই চন্দ্রগ্রহণ বিশেষভাবে প্রাসঙ্গিক। ২৬ মের চন্দ্রগ্রহণ ঘিরে জ্যোতিষ মতে কী কী বার্তা উঠে আসছে দেখা যাক।

চন্দ্রগ্রহণ পড়ছে কখন থেকে?

চন্দ্রগ্রহণ পড়ছে কখন থেকে?

প্রসঙ্গত ২৬ মে দুপুর ২ টো ১৭ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ পড়বে। সন্ধ্যে ৭ টা ১৯ মিনিটে তা শেষ হবে। তবে চূড়ান্ত গ্রহণের সময় ১৪ মিনিট থাকবে।এই গ্রহণের প্রভাব সবচেয়ে বেশি বৃশ্চিক রাশিতে পড়বে।

বুদ্ধপূর্ণিমায় অনুরাধা নক্ষত্রে গ্রহণের প্রভাব

বুদ্ধপূর্ণিমায় অনুরাধা নক্ষত্রে গ্রহণের প্রভাব

জ্যোতিষ মতে, এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশি আর অনুরাধা নক্ষত্রে পড়বে। ফলে এই রাশির ও এই নক্ষত্রের মানুষকে এই গ্রহণকালে যেকোনও কাজে সাবধানতা নিতে হবে। প্রসঙ্গত, এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ রীতিমতো প্রাসঙ্গিক জ্যোতিষ আঙিনায়।

অনুরাধা নক্ষত্রের মাহাত্ব্য

অনুরাধা নক্ষত্রের মাহাত্ব্য

মনে করা হয়, এই অনুরাধা নক্ষত্র দেবী রাধা তুল্য। ২৭ টি নক্ষত্রের মধ্যে অনুরাধা নক্ষত্র ১৭ তম। এই নক্ষত্রে প্রভুগ্রহ শনি। এই নক্ষত্রে যে সমস্ত জাতকরা জন্ম নেন , তাঁদের ওপর মঙ্গলের প্রবাব থাকে। সাধরাণত এই নক্ষত্রের জাতকরা উৎসাহী ও পরিশ্রমী হয়ে থাকেন।

 চন্দ্রগ্রহণ ও তিন প্রহরের ভোজন

চন্দ্রগ্রহণ ও তিন প্রহরের ভোজন

কথিত রয়েছে যে , গ্রহণকালে তেল, জল থেকে দূরে থাকলে সৌভাগ্য আসে। এছাড়াও তিন প্রহরের আহার এই সময় সুফলদায়ী নয় বলে জাবি জ্যোতিষবিদদের। গ্রহণ পরবর্তী সময়ে খাবারে তুলসী পাতা দিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

সুতককাল

সুতককাল

সাধারণত গ্রহণের আগে ও পরে কিছুটা সময়ে কোনও শুভ কাজ করা থেকে মানুষকে বারম করা হয়। জ্যোতিষবিদদের দাবি গ্রহমের আগের ৯ ঘণ্টার সুতককাল ২০২১ সালের প্রথম গ্রহণের ক্ষেত্রে সেভাবে কার্যকরী হবে না। এর প্রভাব খুব একটা বেশি হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+