চুল দেখেই যাবে চেনা! মহিলাদের নিয়ে এমন কথা কি আগে জানতেন, জেনে নিন এবার
সমুদ্রশাস্ত্র এমনই একটি বিষয় যার মাধ্যমে স্পষ্টভাবে একজনের ব্যক্তির সম্মন্ধে জানা যায়। এই শাস্ত্র মানা আর না মানা নিয়ে বিতর্ক অনেক রয়েছে।
মহিলাদের মন বোঝবার মতোই কঠিন , তাঁদের ধরণকে চেনা! তবে এমন কিছু পন্থা রয়েছে যার মাধ্যমে একজন মহিলা সম্পর্কে কিছুটা হলেও ধারণা তৈরি করা যায়। সমুদ্রশাস্ত্র বলছে, মহিলাদের নাক বা গালের গড়ন ছাড়াও , তাঁদের চুলের ধরণ দেখে জানা য়ায়, সেই মহিলার ব্যক্তিত্ব সম্পর্কে।
সমুদ্রশাস্ত্র এমনই একটি বিষয় যার মাধ্যমে স্পষ্টভাবে একজনের ব্যক্তির সম্মন্ধে জানা যায়। এই শাস্ত্র মানা আর না মানা নিয়ে বিতর্ক অনেক রয়েছে। একনজরে, দেখে নেওয়া যাক মহিলাদের চুলের ধরণ অনুযায়ী তাঁদের ব্য়ক্তিত্ব কেমন হয়।

লম্বা চুল
মনে করা হয় মহিলাদের চুল লম্বা হলে , তাঁরা গুণী ও সৌভাগ্যবতী হয়ে থাকেন। তবে অনেকেরই মতে, এই ধরণের মহিলাদের মধ্যে কোথাও সুপ্ত স্বাধীনচেতা মনোভাব লুকিয়ে থাকে।

চুলের গোছ ভাল হলে
চুলের গোছ যদি ভালো হয়, বা মোটা গোছের চুল হয়, তাহলে সেই মহিলা নিজের স্বামীর ওপর ভাল কর্তৃত্ব চালাতে পারে। নিজের দাপটেই তিনি সংসার চালাতে পারেন। অন্যান্য অনেকের থেকে এই মহিলারা একটু আলাদা হন।

ছোট চুল
অনেক মহিলাই ছোট চুলের ফ্য়াশনকে আপন করে নিতে পছন্দ করেন। এঁদের মধ্যে একটি সুপ্ত শিল্পীমন লুকিয়ে থাকে। এছাড়াও এঁরা অর্থ নিজে রোজগারের ওপর মনোনিবেশ করতে পছন্দ করে থাকেন, তবে তা তারা অন্যের ওপর নির্ভর করতে পছন্দ করেন না।

কোঁকরানো চুল
যাঁদের কোঁকরানো চুল থাকে, তাঁরা খুবই দ্রুততার সঙ্গে যেকোনও কাজ করতে পছন্দ করেন। এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। তবে সময়ে সময়ে একটু আধটু 'ড্রামা কুইন' হতেও এঁদের দেখা যায়।

ঢেউ খেলানো চুল
অনেকের চুলই ঢেউ খেলানো হয়ে থাকে। এক্কেবারে কোঁকরানো না হলেও,এরকম চুলের অধিকারী অনেকেই হন। এঁরা আধুনিক মনোভাবাপন্ন হয়ে থাকেন। কোনও কিছুকে ছেড়ে যেতে এঁদের খুব একটা বাধ সাধে না!

সোজা ধরনের চুল
যাঁদের সোজা স্ট্রেট চুল থাকে, এঁরা খুব সোজ সরল পথে হাঁটতে পছন্দ করেন। কোনও মতেই , এঁরা খোনও রকমের 'প্যাঁচালো' জিনিস পছন্দ করেন না। এঁদের ওপর এঁদের মায়ের প্রভাব বেশি থাকে।

চুলে 'ঘুর্ণি' বা গোলাকার প্যাঁচ থাকলে
যদি মহিলার মাথার ডান দিকে ঘুর্ণি থাকে, তাহলে তিনি অত্যন্ত বুদ্ধিমতী হন বলে দাবি সামুদ্রিকশাস্ত্রবিদদের। যাঁদের মাথাতে এই ঘুর্ণি থাকে , তাঁরা জীবনে খুবই উচ্চপদে আসীন হন।

আপনার চুল মোটা গোছের না পাতলা?
যদি চুলের গুণমান মোটা হয়, তাহলে আপনার মধ্যে প্রচুর উচ্ছাস-উদ্দীপনা বেশি থাকে। তবে আপনার যদি চুল পাতলা ধরনের হয়, তাহলে আপনি খুবই স্পর্শকাতর স্বভাবের হয়। সহজেই তাঁরা মুষড়ে পড়েন। নিজেকে গুটিয়ে রাখতে এঁরা ভালোবাসেন।

যাঁরা পনিটেল করতে ভালোবাসেন
অনেক মহিলাই রয়েছেন , যাঁরা চলতে ফিরতে পনিটেল করে ফেলেন। এই মহিলারা সাধারণত, খোলামেলা রাস্তায় হেঁটে চলেন। আশপাশের কোনও কিছু নিয়ে এঁরা ভাবেন না বেশি।












Click it and Unblock the Notifications