বিয়ে কি প্রেম করেই হবে নাকি 'অ্যারেঞ্জ', জীবনসঙ্গীই বা কেমন হবেন! জবাব দিচ্ছে জ্যোতিষ মতের সংখ্যাতত্ত্ব
বিয়ে কি প্রেম করেই হবে নাকি 'অ্যারেঞ্জ', জীবনসঙ্গীই বা কেমন হবেন! জবাব দিচ্ছে জ্যোতিষ মতের সংখ্যাতত্ত্ব
ভবিষ্যৎ গণনায় জ্যোতিষ সংখ্যাতত্ত্বের বিভিন্ন হিসাব নিকেশ বহু তথ্য দিয়ে যায়। কোন ব্যক্তিত্বের জীবনে কোন ঘটনা ঘটতে পারে, তার জানান দিতে পারে ব্যক্তির জন্ম তারিখ। জন্ম তারিখের সংখ্যা যোগ করে বের করা হয় মূলাঙ্ক। আর তার থেকেই জানা যায় কোন সংখ্যার ব্যক্তিত্ব কেমন হয়ে থাকেন, কেমন তাঁদের চরিত্র হয়ে থাকে। একনজরে দেখা যাক, কোন সংখ্যার ব্যক্তিত্বের জীবন প্রেম, জীবন সঙ্গী ও বিয়ে নিয়ে কোন সম্ভাবনা থাকে। তবে তার আগে চোখ রাখা যাক, মূলাঙ্ক গণনায়।

মূলাঙ্ক কীভাবে গণনা করা হয়?
সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র। এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪। এবার দেখা যাক ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার ব্যক্তিত্বদের ভাগ্যে প্রেম, বিয়ে নিয়ে কোন সম্ভাবনা রয়েছে।

সংখ্যা ১
১ সংখ্যার ব্যক্তিত্বরা খুবই লাজুক স্বভাবের হন। এঁরা প্রেম ও বিয়ের বিষয়ে একদমই খোলাখুলিভাবে কথা বলেননা। কোনও পছন্দের মানুষকে মনের কথা বলার জন্য বা প্রেমের প্রস্তাব দিতেই এঁদের কয়েক বছর লেগে যায়। তবে যাঁকে আগে থেকে পছন্দ রয়েছে, বিয়ে তাঁকে করার ক্ষেত্রেই এঁরা এগিয়ে যান। এঁদের জন্য ২,৪,৬ মুলাঙ্কের জীবনসঙ্গী শ্রেষ্ঠ।

সংখ্যা ২
যাঁরা একটি মাসের ২,১১,২০ তারিখে জন্মেছেন তাংরা ২ সংখ্যার জাতক জাতিকা। এঁরা জন্ম থেকেই খপবই মেজাজি। তবে প্রেমের ক্ষেত্রে এঁরা খুবই ভাবনা চিন্তা করে এগিয়ে যান। সাধারণত এঁদের লাভ ম্যারেজ হয়। এঁদের জন্য ১,৩,৬ মুলাঙ্কের পার্টনাররাই শ্রেয়।

সংখ্যা ৩
যে কোনও মাসের ৩,১২,২১,৩০ তারিখে জন্মানো ব্যক্তিদের মুলাঙ্ক ৩ হয়। এঁরা সাধারণত রোম্যান্টিক হননা। তবে মনের কথা বলার ক্ষেত্রে এঁরা পিছপাও হননা। ফলে ২,৬, ৯ মুলাঙ্কের ব্যক্তিরাই এঁদের শ্রেষ্ঠ পার্টনার হন। তবে তিন সংখ্যার ব্যক্তিত্বরা নিজের সঙ্গীকে দমিত করে রাখতে পছন্দ করেন বলে বিশ্বাস বহু জ্যোতিষবিদের।

সংখ্যা ৪
মাসের ৪,১৩, ২২,৩১ তারিখে যে ব্যক্তিরা জন্মান তাঁদের মূলাঙ্ক ৪ হবে। সাধরণত দেখা যায়, একাধিক সম্পর্কে এঁরা বিভিন্ন সময়ে জড়িয়ে পড়েন। বহু সময় পরকীয়ার সমস্যা এঁদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে দেয়। বিবাহের পরও অনেক ক্ষেত্রে ৪ সংখ্যার জাতক জাতিকারা সম্পর্কে আবদ্ধ হন। মাসের ১,২,৭, ৮ তারিখে যাঁরা জন্মেছেন, তাঁরা এঁদের শ্রেষ্ঠ জীবনসঙ্গী হন।

সংখ্যা ৫
একটি মাসের ৫,১৪,২৩ তারিখে যাঁরা জন্মগ্রহণ করেছেন, তাঁদের সংখ্যাতত্ত্ব ৫। এঁদের জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ। ফলে পরিবারের ইচ্ছেতেই বিয়ে করার ইচ্ছা থাকে এঁদের। যদি প্রেম করে বিয়েও এঁরা করেন, তাহলেও তা পরিবারকে রাজি করিয়ে তরপর করেন। এঁদের জন্য ৫ , ৮ মুলাঙ্কের ব্যক্তিত্বরা সেরা জীবনসঙ্গী হন।

সংখ্যা ৬
যে কোনও মাসের ৬, ১৫, ২৪ তারিখে জন্ম গ্রহণ করেছেন এমন ব্যক্তিত্বরা ৬ সংখ্যার মুলাঙ্কের অধীন। এঁরা স্বভাবে খুবই আকর্ষণীয় হন। এঁদের দ্বারা অনেকেই ইমপ্রেস হয়ে যান সহজে। এঁদের কথায় বার্তায় মজে গিয়ে অনেকেই এঁদের রূপে গুণে আকৃষ্ট হয়ে গিয়ে প্রেমে পড়ে যান। প্রেমের প্রস্তাব দিয়ে থাকেন। খুব সহজেই জীবনসঙ্গীর ঘনিষ্ঠ হয়ে পড়েন এঁরা।

সংখ্যা ৭
একটি মাসের ৭,১৬, ২৫ তারিখে জন্মানো ব্যক্তিত্বরা ৭ মুলাঙ্কের অধীনে থাকেন। এঁরা দারুন রোম্যান্টিক। এঁরা নিজের সঙ্গীকে যেভাবে ভালোবাসেন, তা অন্য কেউ বাসতে পারে না। খুব বিশ্বাস আর আস্থা রেখে এই প্রেমপর্ব চলে। এঁদের জন্য ২ মুলাঙ্কের ব্যক্তিত্ব সবচেয়ে হিট জুটি তৈরি করে।

সংখ্যা ৮
মাসের ৮,১৭,২৬ তারিখে যাঁরা জন্মান, তাঁরা ৮ মুলাঙ্কের অধীনে থাকেন। সাধারণত এঁরা প্রেমে পড়েন না। আর যদি প্রেমে পড়েন, তাহলে বিয়ে করে ছাড়েন। ফলে প্রেম করে বিয়েই এঁদের ক্ষেত্রে প্রবল সম্ভাব্য বিষয় হয়। বিয়ে হোক বা প্রেম এঁরা অত্যন্ত বিশ্বাসী ও নিষ্ঠাবান নিজের সম্পর্কের ক্ষেত্রে। এঁদের জন্য ৮ মুলাঙ্কের ব্যক্তিত্রাই শ্রেষ্ঠ।

সংখ্যা ৯
৯,১৮,২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের মুলাঙ্ক ৯ হয়। এঁরা সাধারণত অ্যারেঞ্জ ম্যারেজ করতে ভালোবাসেন। তবে এঁদের প্রেম জীবন বেশ চড়াই উতরাই দিয়ে চলে। বহু ক্ষেত্রে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান এই ৯ সংখ্যার ব্যক্তিরা। এঁদের জন্য ২ বা ৬ মুলাঙ্কের ব্যক্তিত্ব জীবন সঙ্গী হিসাবে ভালো।
(নোট: এই লেখার বিষয়বস্তু আপাত সংখ্যাতত্ত্ব তথ্যের উপর আধারিত।)












Click it and Unblock the Notifications