২০১৯-এর জন্মাষ্টমীর পুজোর দিন সময়-ক্ষণ কখন! দেখে নিন আচার-বিধি একনজরে

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রতিবারের মতো এবারেও পালিত হতে চলেছে কৃষ্ণা জন্মাষ্টমী। শাস্ত্রীয় বিধি বলছে , এমন তিথিতেই রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের।

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রতিবারের মতো এবারেও পালিত হতে চলেছে কৃষ্ণা জন্মাষ্টমী। শাস্ত্রীয় বিধি বলছে , এমন তিথিতেই রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের। যিনি দুষ্টের দমন, আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তাঁর বহু ভক্তকে। সেই শ্রীকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষ্যে ২০১৯ সালের জন্মাষ্টমী ঘিরে কয়েকটি তথ্য় একনজরে দেখে নেওয়া যাক।

পুজোর শুভ মুহূর্ত

পুজোর শুভ মুহূর্ত

বাংলা তারিখ ৮ ভাদ্র অর্থাৎ ইংরাজির ২২ /০৮/২০১৯ এর রাত ৩ টে ২৭ মিনিটে পড়ছে জন্মাষ্টমীর তিথি। আর এই অষ্টমী তিথি শেষ হচ্ছে ৫ ভাদ্র অর্থাৎ ২৩ অগাস্টে। এই সময়ের মধ্যেই পুজোর শুভ মুহূর্ত সম্পন্ন হবে। আর এই সময়ের মধ্যে জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করার বিধান দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

কিভাবে করবেন পুজো!

কিভাবে করবেন পুজো!

শাস্ত্র মতে, সেই দিন গোপালের মূর্তিতে দুধ মধু সহকারে তাঁকে স্নান করান। এরপর নকুন বস্তর সহকারে অবশ্যই ক্ষীর জাতীয় খাবার গোপালকে অর্পণ করুন। দুধের তৈরি যেকোনও দ্রব্যের সঙ্গে এদিন পুজো করার বিধি প্রচলিত। ঘরে রাখতে পারেন ময়ূরের পালক।

কোন ফল পেতে জন্মাষ্টমী পালন?

কোন ফল পেতে জন্মাষ্টমী পালন?

মূলত, নিজের ইচ্ছাপূরণের জন্য জন্মাষ্টমীর পুজো প্রয়োজনীয়। শুধু তাই নয়, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজোতের ফলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে দাবি বহু শাস্ত্রজ্ঞানীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+