জামাইষষ্ঠীতে শ্বাশুড়ি-জামাইয়ের সম্পর্ক অটুট রাখতে এই উপহারগুলি জরুরি, বলছে বাস্তুশাস্ত্র

জামাইষষ্ঠীতে শ্বাশুড়ি-জামাইয়ের সম্পর্ক অটুট রাখতে এই উপহারগুলি জরুরি, বলছে বাস্তুশাস্ত্র

রাত পোহালেই জামাইষষ্ঠী। ইতিমধ্যেই রাজ্যে এই পার্বণ উপলক্ষ্য়ে ঘোষিত হয়েছে ছুটি। অন্যদিকে, আগামীকাল জামাইকে প্রাণ ভরিয়ে ভুরিভোজ করাতে তৈরি হচ্ছে বহু বাঙালি পরিবার। আজ থেকেই বহু বাঙালি ঘরে কার্যত তৈরি হচ্ছে আগামীকালের ভুরিভোজের প্রস্তুতি। তবে শ্বাশুড়ি ও জামাইয়ের সম্পর্কের ভিত্তিতে বাস্তু মতে একাধিক উপহার রীতিমতো কার্যকরী হতে পারে বলে দাবি করছে বাস্তুশাস্ত্র। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন উপহারে জামাইষষ্ঠী অনবদ্য হতে পারে।

জামাইষষ্ঠীতে সাধ্য়ের মধ্যে সাধপূরণ

জামাইষষ্ঠীতে সাধ্য়ের মধ্যে সাধপূরণ

জামাইষষ্ঠীতে সাধ্যের মধ্যে সাধপূরণ করতে খুব অল্প দামেই উপহার কিনে তা শ্বাশুড়ি-জামাইয়ের সম্পর্কের বাঁধনকে মজবুত করতে পারে। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, এমন দিনে জোড়া হাতির শো-পিস উপহার হিসাবে খুবই শুভ । এটি সোনা বা রুপোর হলেও তা বাস্তু মতে কার্যকরী প্রভাব তুলে ধরবে।

অবশ্যই দেবেন না এই জিনিসটি

অবশ্যই দেবেন না এই জিনিসটি

জামাইষষ্ঠীতে অনেকেই জামাইকে ঘড়ি উপহার দিয়ে থাকেন। এমন সময় টাইমপিস না দিয়ে রিস্ট ওয়াচ দেওয়া যেতে পারে, বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। ফলে ঘড়ি উপহার থেকে সরে আসা সঠিক পদক্ষেপ হতে পারে।

প্রদীপ উপহার হিসাবে কেমন!

প্রদীপ উপহার হিসাবে কেমন!

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, মাটির তৈরি পাত্র বা মাটির তৈরি কিছু জিনিস সবসময়ই দেওয়া ভালো। তবে পুজোর বাসন বা প্রদীপ উপহার হিসাবে দেওয়া খুব একটা ভালো নয়। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের।

 সোনা উপহার

সোনা উপহার

শাস্ত্র মতে সোনা উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। সোনার হাত ধরে জীবনে বৃহস্পতি জাগ্রত হয় বলেও মত শাস্ত্রকারদের। সেই অনুযায়ী, সোনা এই শুভ পার্বণে দেওয়া বেশ উপযুক্ত উপহার। এর হাত ধরে মেয়ে জামাইয়ের ঘরে আসে শুভ সময়।

পেন থেকে পারফিউম উপহার কার্যকরী

পেন থেকে পারফিউম উপহার কার্যকরী

বাস্তুশাস্ত্র মতে পেন একটি অত্যন্ত ভালো উপহার। ফেংশুই মতেও পেন উপহার দিলে সম্পর্কের গভীরতা বাড়ে বলে জানা যায়। অন্যদিকে, পারফিউম উপবার হিসাবে সম্পর্ককে আরও সুন্দর করে তোলে বলেও দাবি করেন বহু বাস্তুশাস্ত্রবিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+