Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রাবণ মাসের সোমবার কেমন ভাবে শিবের পুজো করবেন, জানুন ভোলেবাবাকে কী কী অভিষেক করা শুভ

জ্যোতিষশাস্ত্রে, শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস শিবের প্রিয় মাস। তাই এমাসে ভোলেবাবার বিশেষ আয়োজন করেন তাঁর ভক্তরা। চলতি বছর ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। এই সময়ে সোমবার করে যদি আপনি দেবতার পূজা করেন তাহলে আর্থিক দিকে কখনোই অবনতি হবে না।

শুধু তাই নয়, মহাদেবের কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্তই হতে পারবেন। এই পুজোর সময় কেমন ভাবে শিবের পুজো করবেন, জানুন। ভোলেবাবাকে কী কী অভিষেক করা অত্যন্ত শুভ।

shiva

  • ভোলেবাবার পুজো কীভাবে করবেন

শ্রাবণ মাসের সোমবার যখন আপনি ভোলেবাবার পুজো করবেন সেসময় মন্দিরে যাওয়ার আগে সকালবেলা স্নান সেরে ধোয়া জামা কাপড় পড়বেন। তবেই যাবেন বাড়ি থেকে খালি পায়ে দেবতার মন্দিরে যাবেন। অবশ্যই সঙ্গে জল ভর্তি পাত্র নিয়ে যাবেন। কারণ সেই জলই আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় ভোলেবাবার শিব মন্ত্র ১০৮ বার জপ করতে একদমই ভুলবেন না।

  • সন্ধেবেলা আরতি করবেন

শ্রাবণ মাসের সোমবার করে আপনি সন্ধ্যেবেলা দেবতার আরতি করবেন। তারপর আপনার সামর্থ্য মতো দারিদ্র ব্যক্তিদের অন্ন, বস্ত্র দান করার চেষ্টা করবেন। ভোলেবাবার বিশেষ কৃপা আপনি পাবেন।

  • কী কী নিবেদন করবেন শিবকে

ভগবান শিবকে খুশি করবার জন্য শ্রাবণ মাসের সোমবার গঙ্গাজল, বেলপাতা, ধুতরাফুল, দুধ, রুদ্রাক্ষ ইত্যাদি দান করবেন। এতে ভোলেবাবা খুব খুশি হন। আর্থিক দিকেও কোনও অবনতি হবে না আপনার।

  • এগুলি নিবেদন করবেন না

মনে রাখবেন অবশ্যই দেবতাকে হলুদ, সিঁদুর, তুলসীর ডাল দেবতাকে দেবেন না। লাল রঙয়ের কোনও ফুল, কেতকী ফুল দেবতাকে দেওয়া একদমই উচিত নয়। শঙ্খের জল দেবতাকে উচিয়ে দেবেন না। এতে কিন্তু তিনি রেগে যান। বেল পাতা ছিড়ে ভগবানকে একদমই দান করবেন না।

  • আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন

আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে শ্রাবণ মাসের সোমবার দেবতার পূজো করার সময় তাকে চাল নিবেদন করতে পারেন।

  • দুর্ঘটনা এড়াতে কী করা উচিত

জীবনে দুর্ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় দেবতার মন্ত্র জপ করুন। এতে আপনার বাড়িতে কোনও ইতিবাচক শক্তি প্রবেশ করবে। নেতিবাচক শক্তি কিন্তু একদমই প্রবেশ করবে না। সংসার ভরে উঠবে সুখে- শান্তিতে।

  • বাধা কাটাতে কী করবেন

জীবনের সব রকম বাধা ঘটাতে যেকোনও ক্ষতির বাধা কাটাতে আপনি সোমবার করে দেবতার পুজো করার সময় দেবতাকে মুগ ডাল অর্পণ করুন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

  • অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে কী করবেন

যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে কোনও ব্যক্তি অসুস্থ হয়ে থাকেন, তাকে আপনি দ্রুত সুস্থ করতে চান। তাহলে শ্রাবণ মাসের সোমবার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এতে ভোলেবাবা কখনোই রেগে যান না, তিনি খুশি হন।

(এই সকল তথ্য জোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+