কারা পরতে পারবেন পঞ্চমুখী রুদ্রাক্ষ, জানুন ধারণ করার নিয়ম ও সুবিধা সম্পর্কে
রুদ্রাক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। রুদ্রাক্ষকে মহাদেবের অংশ বলে মনে করা হয়। কথিত আছে রুদ্রাক্ষের উৎপত্তি মহাদেবের অশ্রু থেকে। পঞ্চমুখী রুদ্রাক্ষ আবার বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে গুরু গ্রহ বলেই মনে করা হয়।
পঞ্চমুখী রুদ্রাক্ষ যে ব্যক্তিরা পরেন, তাদের জীবনে সফলতা লেগেই থাকে। ঠিক তেমনই এমন কিছু রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষ পরা খুব ভালো। তাছাড়াও পঞ্চমুখী রুদ্রাক্ষ পরলে ব্যক্তির জীবনে খুব লাভ হয়। জানেন কী কী সুবিধা হয়?

ছবি সৌজন্য- pexels
জানুন সুবিধা
পঞ্চমুখী রুদ্রাক্ষের পাঁচটি রেখা যা পঞ্চদেবের প্রতীক হিসেবে মনে করা হয়। এটি পরলে আপনার মানসিক শান্তি পাবেন। মন কখনও অস্থির হবে না। বৃহস্পতির অশুভ প্রভাব এড়াতে পারবেন। শুভ প্রভাব পাবেন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। অর্থপ্রাপ্তি হবে। এমনকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন।
উপকার
আর পঞ্চমুখী রুদ্রাক্ষ পরলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অ্যাসিডিটি, অনিদ্রা কিংবা শ্বাসকষ্টজনিত যেরোগগুলি আপনার রয়েছে, সেগুলি থেকে বের হতে পারবেন, বিবাহিত জীবনেও আপনার সুখ লেগে থাকবে, শান্তি পাবেন।
কোন রাশির ব্যক্তিদের পরা শুভ
পঞ্চমুখী রুদ্রাক্ষ সকলেই পরতে পারেন। তবে ধনু, মীন রাশির জাতক জাতিকারা এই রুদ্রাক্ষ পরলে বেশি লাভ করতে পারবেন ।এরা শিল্প-সঙ্গীত, সাহিত্য ,শিক্ষক, সাংবাদিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে তাদের এই রুদ্রাক্ষ পরার পর জীবনে আরও সফলতা আসবে। কোনও কাজেই আপনারা পিছিয়ে পড়বেন না।
জানুন পরার নিয়ম
পঞ্চমুখী রুদ্রাক্ষ পরার কিছু নিয়ম রয়েছে। যখন তখন কিন্তু রুদ্রাক্ষ পরা যায় না। আপনি পঞ্চমুখী রুদ্রাক্ষ সোমবার পরতে পারেন, পঞ্চমী তিথিতে পারতে পারবেন। শিবরাত্রি দিন পরতে পারেন কিংবা মাসিক শিবরাত্রিতেও কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষ পরতে পারেন। তবে পরার আগে গঙ্গা জলে ভালোভাবে এটিকে ধুয়ে নিতে হবে। তারপর ১০৮ বার শিব ঠাকুরের মন্ত্র জপ করতে হবে। প্রথমে শিবলিঙ্গতে রুদ্রাক্ষ স্পর্শ করে তবেই কিন্তু রুদ্রাক্ষ পরবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications