মঙ্গলের স্থান বদলে চরম সঙ্কটের মধ্যে পড়তে হবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।

মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে ২৩ এপ্রিল সকাল ৮ টা ১৯ মিনিটে। এসময় কিছু রাশির ব্যক্তিদের নানান সমস্যার মধ্যে পড়তে হবে। ১৮ মাস পর মঙ্গল মীন রাশিতে প্রবেশ করায় কোন রাশির জাতক-জাতিকাদের খুব অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে, জানুন।

astrology

  • তুলা রাশি

মঙ্গল মীন রাশিতে প্রবেশ করায় তুলা রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনার বিলাসিতা আসতে আসতে কমতে থাকবে। ভাগ্য আপনার সহায় থাকবে না। পরিবেশ আপনার অনুকূলে থাকবে না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এসময় কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। ব্যবসায় লাভ না হওয়ায় আপনার মানসিক চাপ বাড়বে। প্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। সর্বদা সতর্ক থাকুন। দাঁত ও চোখের সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে।

  • কন্যা রাশি

মঙ্গল মীন রাশিতে প্রবেশ করায় কন্যা রাশির জাতক জাতিকাদের খুব অসুবিধার সময় শুরু হবে। এই সময় কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। সকলের সঙ্গে মতবিরোধ বাধতে পারে। ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করুন। এই সময় অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন আপনি। এসময় খরচ ক্রমশ বাড়তে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে চলবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এসময় কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে অশান্তি বাঁধবে। কোনও কাজে সিদ্ধান্ত নিতে পারবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো।

  • মকর রাশি

মঙ্গল মকর রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে। এই রাশির জাতক জাতিকাদের নানান বাধার সম্মুখীন হতে হতে পারে। এসময় শরীর খারাপ হলে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কাজের জায়গায় বসের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার কারণে আপনি কিছুটা দুঃখিত হবেন। এমনকি স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টিকে আপনার জন্য খুব একটা শুভ বলা যাবে না। এসময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। আর্থিক সংকট লেগে থাকবে আপনার। পরিবেশ অনুকূলে থাকবে না। পরিবারের সঙ্গে আপনার বিবাদ বাঁধতে পারে। তাই আগেই সাবধান হোন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+