বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসায় সাফল্য আসবে কাদের, কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখবেন এরা

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ জ্ঞান, শিক্ষক, সম্পদ, দাতব্য, বৃদ্ধির কারক বলে মনে করা হয়। এই গ্রহকে অত্যন্ত শুভগ্রহ বলে মনে করা হয়। যখন গুরু গ্রহ ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলবে।

বারো বছর পর পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করেছে গুরু গ্রহ। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের ওপর গুরু গ্রহের নেতিবাচক প্রভাব পড়বে। কোন রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, জানুন।

JOB

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। তারা যা চাইবেন তাই করতে পারবেন। মানসিক চাপ অনেকটাই কমবে। আর্থিক দিকে লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

  • বৃষ রাশি

বৃহস্পতির শুভ প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের খুব সাফল্যের সময় শুরু হবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হবেন। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখতে পাবেন আপনি।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। যদি আপনি বিদেশে নতুন সম্পত্তি কিনতে চান তাও কিনতে পারেন। সেখানে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখী হবেন। স্ত্রীর সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের।

  • সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। কোনোও কাজে তেমনি সফলতা অর্জন করতে পারবেন না। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। শরীর আপনার খুব খারাপ হতে পারে। তাই আগেই সাবধান হোন।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদেরও খুব খারাপ সময় শুরু। এসময় কোনও কাজে সফলতা না আসায় আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। প্রত্যেকটি শুভ কাজ আপনার আটকে যাবে। তবে হতাশ হবেন না। কঠিন পরিশ্রম করলে আপনিও জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে। শরীর খারাপ হতে পারে। কেরিয়ারে আরোও সমস্যা বাড়তে পারে। ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+