Shani Dev: শীতকালে শনিদেবকে খুশি করতে আপনিও দান করতে পারেন এই জিনিসগুলি
জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন কারোর উপর অশুভ দৃষ্টি দেন তখন তার জীবনের সফলতা আসে না, কোন কাজেই এগিয়ে যেতে পারেন না তিনি। শনিদেবকে খুশি করার সেরা ঋতু হল শীতকাল।
এসময় শনিদেবকে খুশি করতে আপনি দারিদ্র ব্যক্তিদের শীতবস্ত্র দান করতে পারেন। তাহলে তিনি কিন্তু যথেষ্ট খুশি হবেন, তাঁর কৃপায় আপনি জীবনে খুব উন্নতি করতে পারবেন।

- কম্বল দান করুন
শীতকালে শনিদেবকে খুশি করতে চান তাহলে দারিদ্র, অসহায় মানুষদেরকে কম্বল বিতরণ করুন। কম্বল দান করা অত্যন্ত শুভ বলে মনে হয়। আপনি রাস্তায় গিয়ে যেখানে দেখবেন অভাবী ব্যক্তিরা শুয়ে রয়েছেন তাদের গায়ে কম্বল দিন। তাছাড়াও তাদের প্রয়োজনীয় শীতের জিনিস দান করুন, তাহলে কিন্তু শনিদেব খুব খুশি হবেন।
- কোন কোন মাসে দান করবেন
বলা হয় ডিসেম্বর, জানুয়ারি মাসে সব থেকে বেশি শীত থাকে। তাই এসময় কম্বল ছাড়াও আপনি শীতের পোশাক দারিদ্র ব্যক্তিদের দান করতে পারেন। তাতে আপনার কর্মক্ষেত্র দারুন সফলতা আসবে। এমনকি আপনার আটকে থাকা কাজও হয়ে যাবে এবং শনিদেবের বিশেষ কৃপাও পাবেন আপনি।
- কাদের শীতবস্ত্র দান করবেন
শীতকালের পাশাপাশি শনিদেবকে শনিবার কোনও জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি কঠিন পরিশ্রম করেন তাহলেও কিন্তু আপনার জীবনের সফলতা এনে দেবেন তিনি, এমকি অসহায় মানুষদের সেবা করলে এবং তাদের সাহায্য করলে শনিদেব খুব খুশি হন। তাহলে শনিদেবের বিশেষ কৃপা আপনার জীবনে সফলতা লেগে থাকবে। আর এর থেকে উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।
- কখন কম্বল দেওয়া শুভ
শীতকালে কাউকে কম্বল দান করলে অবশ্যই কালো কম্বল দান করার চেষ্টা করবেন। সূর্যাস্তের পর কিন্তু কম্বল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications