পিতৃদোষ দূর করতে সর্ব পিতৃ অমাবস্যায় করুন এই কাজগুলো
জ্যোতিষশাস্ত্রে বলা হয় কোন রাশির জন্মকুণ্ডলীতে গ্রহ খারাপ স্থানে থাকে তাহলে সেই ব্যক্তির সারা জীবন অসুবিধার মধ্যে কাটাতে হয়। তবে তার পাশাপাশি পিতৃদোষও যদি সেই ব্যক্তির উপর থাকে তাহলেও কিন্তু তার জীবনে নানান সমস্যা হতে পারে। পূর্বপুরুষের অসন্তোষের কারণেই তৈরি হয় পিতৃ দোষ। পিতৃপক্ষের অমাবস্যা সর্ব পিতৃ অমাবস্যা নামে পরিচিত। আশ্বিন মাসের এই অমাবস্য বা মহালয়া পিতৃ মুখ্য অমাবস্য নামেও পরিচিত। আজ রবিবার ২৫ সেপ্টেম্বর পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মাতৃপক্ষের শুরু। এই বিশেষ দিনে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে কিছু কাজ করার কথা বলা হয়েছে। যেগুলি করলে আপনি পিতৃদোষ থেকে মুক্তি পাবেন। জীবনে অনেক উন্নতি করতে পারবেন। সেই সঙ্গে পরিবারকেও নিরাপদে রাখতে পারবেন।

আজ এই কাজগুলি করুন
যারা পিতৃপক্ষের দিন শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করেন তাদের জীবনে সাফল্য আসে। তাঁরা সুখী হন কারণ এই শুভদিনে এই কাজগুলি করলে পিতৃগণ বা পিতৃ পুরুষরা খুশি হন এবং পিতৃ দোষ থেকে আপনি মুক্তি পাবেন। তাঁরা তাদের পরিবারের সদস্যদের বিশেষ আশীর্বাদ দিয়ে থাকেন। সেই কৃপায় সদস্যরা জীবনে উন্নতি করতে পারেন। সকল কাজে সাফল্য পান।

পিতৃদোষ থাকলে এই অসুবিধাগুলো পড়তে পারেন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, কোনও রাশির দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম ঘরে সূর্য বা শনি বা রাহুর সঙ্গে যোগ থাকলে পিতৃ দোষ হয়। আবার অপরদিকে সূর্য তুলা রাশিতে বা শনির সঙ্গে থাকলে পিতৃদোষ হতে পারে। এছাড়াও অষ্টম, দ্বাদশঘরে রাহু যদি সঠিক স্থানের না থাকে তাহলেও কিন্তু পিতৃদোষ হতে পারে। এমন পরিস্থিতিতে পিতৃদোষ থাকে তাদের কর্মক্ষেত্রে বাধা আসে, দারিদ্রতা, বিবাহযোগ্য মেয়ের বিয়ে না হওয়া পরিবারে কলহ ও দাম্পত্য জীবনে লেগে থাকে। এথেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে দাঁড়ায়।

কীভাবে পিতৃদোষ থেকে মুক্তি পাবেন
যদি আপনি পিতৃ দোষ থেকে বেরিয়ে আসতে চান তাহলে আজ অর্থাৎ এই অমাবস্যার দিন তর্পণ, পিন্ডদান করে পূর্বপুরুষকে শান্ত করুন। পূর্বপুরুষদের কাছে আপনার ভুলের জন্য আপনি ক্ষমা চান। এছাড়া আজই গরুকে খাওয়ান। তাকে তবে রসুন পেঁয়াজ অর্থাৎ আমিষ জাতীয় জিনিস তাকে দেবেন না। এতে পিতৃ দোষ আপনার দূর হবে। জীবনে আসবে সুখ সমৃদ্ধি। পরিবার নিরাপদে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications